জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে হাজরা মোড় মৈত্রী ভূমির ৫৭ তম বর্ষের দুর্গোৎসবের খুঁটিপুজোয় কি বার্তা দিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলীহলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৭ তম বর্ষের ভাবনা 'আলোয় আলোয় মা"দুর্গাপূজার একটি অত্যন্ত সু…
জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে হাজরা মোড় মৈত্রী ভূমির ৫৭ তম বর্ষের দুর্গোৎসবের খুঁটিপুজোয় কি বার্তা দিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী
হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৭ তম বর্ষের ভাবনা 'আলোয় আলোয় মা"
দুর্গাপূজার একটি অত্যন্ত সুন্দর আবেগময় এবং আধ্যাত্মিক থিম এই থিম মূলত অন্ধকার দূর করে আলোর আগমন মায়ের ঐশ্বরিক জ্যোতি এবং আমাদের জীবনের মায়ের উপস্থিতি আলোকছটাকে ফুটিয়ে তুলবে এই থিম মন্ডপ প্রতিমা এবং আলোকসজ্জার মাধ্যমে শিল্পাঞ্চলের মানুষের মন কেড়ে নেবে।
সূত্রে জানা যায় গর্ভগৃহে প্রবেশপত্রে মধ্যে কিছুটা অন্ধকার আবার আবছা আলো যা মানুষের জীবনের কষ্ট বা অন্ধকারকে প্রতীকায়িত করবে। মণ্ডপের ভেতরে এগোলেই ধীরে ধীরে আলোর উজ্জ্বলতা বাড়তে থাকবে। শিল্পী গৌরাঙ্গ কুইলা বলেন থিম ভাবনা ক্রমশ প্রকাশ্য। তবে তিনি বলেন আমরা প্লাস্টিককে ভিলেন বানিয়ে দিচ্ছি। তিনি বলেন বাস কাঠ বা মাটির প্রদীপ টেরাকোটা থিমকে আমরা পরিবেশবান্ধব থিম বলি। একটা মাটির প্রদীপ করতে গেলেও মাটিকে আমরা ডালা করে নষ্ট করছি বাস কাঠ কত গাছ আমরা কেটে ফেলছি কিন্তু প্লাস্টিক আমরা ঠিক কাজে যদি ব্যবহার করি প্লাস্টিক কে ব্যবহার করার পর নতুন করে আবার রিসাইকেলের মাধ্যমে আমরা নতুন কিছু করতে পারি তাই প্লাস্টিককে আমরা ভিলেন বানিয়ে দিচ্ছি।
এবারের থিম ভাবনা "আলোয় আলোয় মা" মণ্ডপ ঘিরে থাকবে অজস্র মাটির প্রদীপ এলইডি আলোর কারুকার্য ব্যবহার করা সাথে সাথেই সিলিং থেকে ঝুলন্ত আলোর ঝাড়বাতি বা চান্দেলিয়া একটি রাজকীয় স্বর্গীয় পরিবেশ তৈরি করবে। জানা যায় মন্ডপে দেওয়ালে আলোর ছায়ায় মায়ের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে। তবে মন্ডপ ঘিরে হালকা সোনালী নীল এবং সাদা আলোর মিশ্রণ ব্যবহার করে একটি শান্ত স্প্রিগ্ধ এবং পবিত্র পরিবেশ তৈরি করা হবে।
আজ ৪ সেপ্টেম্ব জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে খুঁটি পূজার মধ্য দিয়ে হলদিয়া হাজরা মোড় মৈত্রী ভূমির পুজোর ঢাকাকে কাঠি পড়ল এমনই বার্তা দিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনি জানালেন আজ পবিত্র জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে যাতে সকলের ভালো থাকে সকলের সুখ সমৃদ্ধি এবং আরোগ্য কামনা করলেন। পুজোতে সকলে যাতে আনন্দ মুখরিত দিনগুলি কাটাতে পারেন তার জন্য কামনা করলেন। হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের পাশে হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমির ৫৭ তম বর্ষের ভাবনা "আলোয় আলোয়'থিম রূপায়ণেও মণ্ডপসজ্জার কাজ করছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা।
জানা যায় বৃহৎ পরিসরে বাঁশ,কাঠ,রঙিন কাগজ,ফোম,সুতো সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ। তার সঙ্গে রঙিন বিজলি বাতির রোশনাইয়ে সাজানো হয়েছে সারা পুজো মণ্ডপ।হাজরামোড় মৈত্রীভূমি পুজো কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার হাজরা বলেন, “প্রত্যেক বছর নতুন কিছু থিম ভাবনা তুলে ধরার তাগিদ থাকে মৈত্রীভূমি। মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য ভাল কিছু উপহার এবারও থাকছে।” যা দর্শকদের মনোরঞ্জন করবেই।
No comments