ভগবানপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসনপুরো রাজ্যের পাশাপাশি খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযানে নামলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। এদিন সকাল থেকে ভগবানপুর বা…
ভগবানপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসন
পুরো রাজ্যের পাশাপাশি খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযানে নামলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। এদিন সকাল থেকে ভগবানপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকান বেকারি তে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা দেখেন অধিকাংশ দোকানেই পরিষ্কার-পরিচ্ছন্নতার চরম অভাব রয়েছে। বহু দোকানে ফ্রিজ থেকে স্টক থেকে মেয়াদোত্তীর্ণ পানীয় ও খাদ্য সামগ্রী পাওয়া গেছে। যেগুলি নষ্ট করে দিয়েছেন উপস্থিত আধিকারিকরা। পাশাপাশি নমুনা সংগ্রহ করেছেন রান্নার মসলা থেকে শুরু করে বেকারির রুটি বিস্কুট চানাচুর। কোথাও কোথাও খাওয়ার রং করার জন্য ব্যবহার করা হচ্ছিল দোল উৎসবে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে ক্ষতিকর রং। অধিকাংশ প্রতিষ্ঠানকে ধরানো হয়েছে নোটিশ। সাত দিনের মধ্যে এই নোটিসের যথাযথ উত্তর দিতে বলা হয়েছে। তারপরে ই আইন অনুসারে ব্যবস্থা নেবে খাদ্য সুরক্ষা দপ্তর।
No comments