Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিখোঁজ নবম শ্রেণির ছাত্র মহিষাদলে ঝিলের জলে পড়ে

নিখোঁজ নবম শ্রেণির ছাত্র মহিষাদলে ঝিলের জলে পড়ে খেলতে খেলতে বল কুড়োতে গিয়ে মাঠের পাশে গভীর ঝিলের জলে তলিয়ে গেল এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম রোহন মাইতি। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে। জানা গিয়েছে, মহিষাদলের একটি বেস…

 


নিখোঁজ নবম শ্রেণির ছাত্র মহিষাদলে ঝিলের জলে পড়ে 

খেলতে খেলতে বল কুড়োতে গিয়ে মাঠের পাশে গভীর ঝিলের জলে তলিয়ে গেল এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম রোহন মাইতি। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে। জানা গিয়েছে, মহিষাদলের একটি বেসরকারি স্কুলে নবম শ্রেণির ছাত্র রোহন বৃহস্পতিবার ৩ যা সেপ্টেম্বর বিকেলে মহিষাদলের রাজ গ্রাউন্ডে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল। হঠাৎ করে বল ঝিলের জলে পড়ে যাওয়ায় বল কুড়োতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপর নিখোঁজ ছাত্রের খোঁজে ঝিলে জাল ফেলে তল্লাশি চালালো হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্থানীয় বিধায়ক ও বিডিওকে ফোন করে নিখোঁজ ছাত্রের খোঁজ নেন। ডুবুরির পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নিখোঁজ ছাত্রের খোঁজে ঝিলে দীর্ঘসময় ধরে তল্লাশি চালাচ্ছেন। উৎকন্ঠা নিয়ে ঝিলের পাশে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। দীর্ঘ ৩-৪ ঘন্টা ফেরি পেরিয়ে গেলেও নিখোঁজ ছাত্রের খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, 'রোহন পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে খুব ভালোবাসতো। কিন্ত সাঁতার না জানায় বিপত্তি ঘটেছে।' হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার ভর্মা বলেন, 'নিখোঁজ ছাত্রের খোঁজ এনডিআরএফ নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments