Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সেবা সপ্তাহে নজিরবিহীন উদ্যোগ! পুকুরে কচ্ছপ সংরক্ষণ যুব মোর্চার

ভগবানপুরে সেবা সপ্তাহে নজিরবিহীন উদ্যোগ! পুকুরে কচ্ছপ সংরক্ষণ যুব মোর্চারপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সেবা সপ্তাহ কর্মসূচি পালনের মধ্যেই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিল ভগবানপুর ৪ …

 




ভগবানপুরে সেবা সপ্তাহে নজিরবিহীন উদ্যোগ! পুকুরে কচ্ছপ সংরক্ষণ যুব মোর্চার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে সেবা সপ্তাহ কর্মসূচি পালনের মধ্যেই পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিল ভগবানপুর ৪ মণ্ডল যুব মোর্চা।

ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর ৪ মণ্ডল যুব মোর্চার উদ্যোগে ভীমেশ্বরী বাজার সংলগ্ন কালী মন্দিরের পুকুরে একটি কচ্ছপ সংরক্ষণ করা হয়। বন্যপ্রাণী রক্ষা এবং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার বার্তা দিতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানপুর–১ পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু ভূঞ্যা, ভগবানপুর ৪ মণ্ডলের মণ্ডল সভাপতি বরুনাভ মাইতি, যুব মোর্চার সভাপতি অভিষেক পাল-সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা।

কচ্ছপ জলজ পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই বন্যপ্রাণীকে রক্ষা করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

উদ্যোক্তাদের বক্তব্য, “বন্যপ্রাণীকে হত্যা নয়, সংরক্ষণ করতে হবে। প্রকৃতিকে ধ্বংস নয়, রক্ষা করতে হবে।”

তাঁদের বার্তা— “প্রাণী বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।”

No comments