Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্তমানে যে বেনফিস রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত?

বর্তমানে যে বেনফিস রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত?বেনফিস হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সমবায় সংস্থা যা রাজ্যের মৎস্য চাষ ও মৎস্যজীবীদের উন্নয়নের পাশাপাশি সুলভের টাটকা মাছ এবং সুস্বাদু মাছের নানা পদ সাধারণ মানু…

 বর্তমানে যে বেনফিস রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত?

বেনফিস হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সমবায় সংস্থা যা রাজ্যের মৎস্য চাষ ও মৎস্যজীবীদের উন্নয়নের পাশাপাশি সুলভের টাটকা মাছ এবং সুস্বাদু মাছের নানা পদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচিত। বেনফিস এর বিভিন্ন কাউন্টার ও পার্লার থেকে টাটকা মাছের পাশাপাশি বিখ্যাত ফিস ফ্লাই ফিস ফিঙ্গার ফিশ রোল এবং অন্যান্য সুস্বাদু সামুদ্রিক নদী মাছের পদ পাওয়া যায়। কলিকাতা সল্টলেক শ্যাম বাজার সহ বিভিন্ন অঞ্চলে এই বেনফিস আউটলেট রয়েছে। রাজ্যের মৎস চাষ কে পর্যটনের সঙ্গে যুক্ত করতে বেনফিস বিভিন্ন জলাশয় ও মৎস্য খামার ভিত্তিক পর্যটন আবাস পরিচালনা করে । যেখানে পর্যটকেরা নিজেদের ধরা মাছের স্বাদ নেওয়ার ও সুযোগ পান।

বাম আমলে কিরণময় নন্দ হলদিয়া নয়াচরে একটি অফিস এবং তারই সঙ্গে হলদিয়া দুর্গাচন এলাকায় বেনফিস কাউন্টার উদ্বোধন করেছিলেন। বর্তমান সেই সরকার চলে যাবার পর নতুন করে আর সেই বেনফিস নিয়ে আর কেউ ভাবেনি। নয়া চরে বেনফিস বাড়িটি রয়েছে ভুতুড়ে বাড়ির মত। পরবর্তী কালে বহু মৎস্যজীবী নয়াচরে জীবন জীবিকা নির্বাহ করেন কিন্তু তাদের মাছ কতটা বেনফিস আসে সেটাই ভাবার বিষয়। সেই নয়াচরে মাছ ধরেন ঠিকই কিন্তু তাদের সেই জীবন জীবিকা বা বেনফিস নিয়ে সে রকম তৎপরতা দেখা যায়নি। কিন্তু হলদিয়া শিল্প শহরে বেনফিস হোটেল বেনফিস আউলেট রয়েছে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় হোটেল রেস্তোরাঁ বেকারি মিস্টি দোকানে হানা দেওয়া হচ্ছে। বর্তমান যে বেনফিস টি রয়েছে তারা কি পশ্চিমবঙ্গ সরকারের বেনফিস? কারণ সেই সময় মৎস্য মন্ত্রী কিরণময় নন্দের সময় তৈরি হয়েছিল সিম্বল। সেই সিম্বল লাগিয়ে এখন চুটিয়ে ব্যবসার চলছে বিভিন্ন জায়গায়। হলদিয়ার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী চিনাংশু গোস্বামী সেই বিষয়ে কি জানালেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।।

No comments