কোলাঘাটের জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশনের দাবীতে জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি
সাম্প্রতিক অতিবর্ষণের পর প্রায় দু মাস হতে চলল, এখনো কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলবন্দী। অবিলম্বে ওই জলবন্দী এলাকায় জমে থাকা জল নিষ্কাশন…
কোলাঘাটের জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশনের দাবীতে জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি
সাম্প্রতিক অতিবর্ষণের পর প্রায় দু মাস হতে চলল, এখনো কোলাঘাট ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলবন্দী। অবিলম্বে ওই জলবন্দী এলাকায় জমে থাকা জল নিষ্কাশন, আগামী বর্ষার পূর্বেই দেনান ও দেহাটি খাল পূর্ণ সংস্কার করে দেনান খালের সাথে দেহাটী খালকে সংযুক্তিকরণের মাধ্যমে দেনান- দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ন, খড়িচক ও চাপদা-গাজই খাল প্রভৃতি নিকাশী খাল সংস্কার সহ ১৭ দফা দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিকে জেলা পরিষদ অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সহকারী সম্পাদক সত্য চরন মন্ডল ও সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সহঃ সভাপতি নিবাস মানিক প্রমূখ। সভাধিপতি দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে পাঁশকুড়া এক ও তমলুকের ইরিগেশন এসডিও কে ফোন করে দ্রুত জমা জল নিষ্কাশনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নন্দীগ্রামের বাই ইলেকশন হয়ে যাওয়ার পর সেচ ও প্রশাসন এর বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে আগামী বর্ষার পূর্বেই খাল সংস্কার সহ স্কীমটি পূর্ণাঙ্গ রূপায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

No comments