পাঁশকুড়া স্টেশন বাজার এলাকার জলনিকাশী সমস্যা সমাধানের দাবীতে রেলের এ.ডি.ইএন. 'র নিকট ডেপুটেশন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় প্রতি বছর বর্ষায় দীর্ঘসময় জল জমে থাকে। ঐ নিকাশী সমস্যা সমাধানের দ…
পাঁশকুড়া স্টেশন বাজার এলাকার জলনিকাশী সমস্যা সমাধানের দাবীতে রেলের এ.ডি.ইএন. 'র নিকট ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া স্টেশন বাজার এলাকায় প্রতি বছর বর্ষায় দীর্ঘসময় জল জমে থাকে। ঐ নিকাশী সমস্যা সমাধানের দাবীতে পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজ দক্ষিণ পূর্ব রেলওয়ের পাঁশকুড়ার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার এর নিকট ডেপুটেশনের কর্মসূচি হয়। স্মারকলিপিতে রেললাইন পার্শ্বস্থ নয়নজলিগুলি নিয়মিত পরিষ্কার ও রেলের জায়গার মধ্যে দিয়ে যে সমস্ত হাইড্রেন গিয়েছে সেগুলিকে পরিষ্কার করা ও প্রশস্থ কালভার্ট নির্মাণের দাবী জানানো হয়।ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির সম্পাদক দীপঙ্কর মাইতি, সহ সভাপতি প্রাণকৃষ্ণ মাইতি ও অসিত মান্না,সদস্য লক্ষীকান্ত সাঁতরা। অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে নিকাশী সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

No comments