আমি নন্দীগ্রামের ভোটার, নন্দীগ্রামে যে মার্জিনটা হবে তা কল্পনার বাহিরে, মুখ্যমন্ত্রী সাথেই জনগন থাকবে- শুভেন্দু
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার…
আমি নন্দীগ্রামের ভোটার, নন্দীগ্রামে যে মার্জিনটা হবে তা কল্পনার বাহিরে, মুখ্যমন্ত্রী সাথেই জনগন থাকবে- শুভেন্দু
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সহ তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে অন্যান্য নেতৃত্বের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে সাংগঠনিক আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, " আমি নন্দনায়েক বাড়ের ভোটার। আমি ভোট দেবো। মুখ্যমন্ত্রী যেখানে ভোট দেবে সেখানে জনগণ মুখ্যমন্ত্রীর সাথেই থাকবেন। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী এমন মার্জিনে জিতবে তা কল্পনার বাহিরে। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি নন্দীগ্রামে এক নম্বরে হবেন। ২০২৬ শে অভিষেক পরিত্রকে দিয়ে নন্দীগ্রাম পবিত্র করে এক নম্বরে থাকবে বলেছিলো। কি হয়েছিলো তা সবাই জানে। শুধু অপেক্ষা করুন আর ফলাফল দেখতে থাকুন"।

No comments