সুতাহাটা থানা দখল দিবস১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল সময়ে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানা দখলের ঐতিহাসিক ঘটনা ঘটে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্থানীয় বিপ্লবী ও আন্দোলনকারীরা সাহ…
সুতাহাটা থানা দখল দিবস
১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল সময়ে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানা দখলের ঐতিহাসিক ঘটনা ঘটে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে স্থানীয় বিপ্লবী ও আন্দোলনকারীরা সাহসিকতার সঙ্গে সুতাহাটা থানায় অভিযান চালিয়ে থানা দখল করেন।
এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর সুতাহাটা থানা দখল দিবস পালিত হয়। স্বাধীনতা সংগ্রামে পূর্ব মেদিনীপুরের মানুষের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের ইতিহাসে এই দিনটি বিশেষভাবে স্মরণীয়।
আজ মঙ্গলবার ২৯ শে সেপ্টেম্বর সুতাহাটা থানা দখল স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সুতাহাটা থানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতছাড়ো আন্দোলনে সুতাহাটার থানার ভূমিকা নিয়ে আলোচনা করেন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত লতিকা বালা দন্ডপাট, শ্রুত্যানন্দ ডাকুয়া, প্রাক্তন শিক্ষক রাধাকান্ত চক্রবর্তী, বিজয়কৃষ্ণ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের সভা থেকে পুরানো সুতাহাটা থানার ভগ্নাংশ সংরক্ষণের পাশাপাশি থানা দখল অভিযানে যুক্তদের নামের তালিকা স্মৃতিফলক স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা আন্দোলনে সুতাহাটা থানার ইতিহাস নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করার দাবিও উঠেছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি, মহকুমাশাসক সুরভী সিংলা, সুতাহাটার বিডিও সৌরভ মাজী, ওসি দীপক অধিকারী প্রমুখ।
No comments