Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েত এলাকায় সুষ্ঠু জল নিকাশি দাবিতে কৃষকদের সভা

পঞ্চায়েত এলাকায় সুষ্ঠু জল নিকাশি দাবিতে কৃষকদের সভা
কোলাঘাট ব্লকের সিদ্ধা দুই ও বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনী- কৃষ্ণনগর-রামনগর প্রভৃতি গ্রামগুলি সুষ্ঠু জলনিকাশীর দাবীতে আজ কৃষ্ণনগর ক্ষুদিরাম প্রাথমিক বিদ্যালয় কৃষকদের এক…

 


পঞ্চায়েত এলাকায় সুষ্ঠু জল নিকাশি দাবিতে কৃষকদের সভা


কোলাঘাট ব্লকের সিদ্ধা দুই ও বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনী- কৃষ্ণনগর-রামনগর প্রভৃতি গ্রামগুলি সুষ্ঠু জলনিকাশীর দাবীতে আজ কৃষ্ণনগর ক্ষুদিরাম প্রাথমিক বিদ্যালয় কৃষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণ চন্দ্র শী। এলাকার স্থায়ী জলনিকাশী সহ জলবন্দী কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে বিস্তৃত আলোচনা করেন ব্লকের কৃষকদের অরাজনৈতিক সংগঠন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভা থেকে বসুদাম পাত্র ও অভিরাম দিন্ডাকে যুগ্ম সম্পাদক করে পরিষদের শাখা কমিটি গঠিত হয়। সভায় ১৪ ই সেপ্টেম্বর ওই দাবীতে কোলাঘাট বিডিও অফিস অভিযানের কর্মসূচিতে যোগদানের বিষয়েও বিস্তৃত আলোচনা হয়।

No comments