Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কারখানার কর্তৃপক্ষের দাদাগিরিতে হলদিয়ায় কর্মবিরতিতে একাধিক শ্রমিক, ব্যহত উৎপাদন

কারখানার কর্তৃপক্ষের দাদাগিরিতে হলদিয়ায় কর্মবিরতিতে একাধিক শ্রমিক, ব্যহত উৎপাদনবিভিন্ন কারখানায় হলদিয়ার কর্তৃপক্ষের দাদাগিরিতেই শ্রমিকরা কর্মবিরতিতে বাধ্য হলেন। এর আগেও আমরা দেখেছি কর্তৃপক্ষ তার শ্রমিকদের বাধ্য করছেন বিভিন্ন …

 


কারখানার কর্তৃপক্ষের দাদাগিরিতে হলদিয়ায় কর্মবিরতিতে একাধিক শ্রমিক, ব্যহত উৎপাদন

বিভিন্ন কারখানায় হলদিয়ার কর্তৃপক্ষের দাদাগিরিতেই শ্রমিকরা কর্মবিরতিতে বাধ্য হলেন। এর আগেও আমরা দেখেছি কর্তৃপক্ষ তার শ্রমিকদের বাধ্য করছেন বিভিন্ন কাজ করার জন্য আর তার ফলেই একসময় হলদিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচনের পরবর্তীকালেই ঠিক সেই একই ধারায় হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় কর্তৃপক্ষের দাদাগিরি।  বুধবার সকাল থেকে হলদিয়ার একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থায় কর্মবিরতি পালন করছেন কারখানার স্থায়ী কর্মচারীরা। নির্দিষ্ট কাজের পাশাপাশি একাধিক জায়গায় কাজের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করায় ইতিমধ্যে ৭ জন আধিকারিককে শোকজ করেছে কারখানা কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে এদিন কাজ বন্ধ রেখে গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কারখানার স্থায়ী কর্মীরা।

No comments