হলদিয়ার মুকুটে আরো একটি সরকারি এসবিএসটি বাস
বর্তমান রাজ্য সরকারের ১০০ দিন পুরনো হয়েছে । ইতিমধ্যে হলদিয়া থেকে বিভিন্ন রুটে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। সরকারের উদ্যোগে সারা রাজ্যের মহিলাদের জন্য বিনা পয়সায় বাস পরিষেবা শুরু …
হলদিয়ার মুকুটে আরো একটি সরকারি এসবিএসটি বাস
বর্তমান রাজ্য সরকারের ১০০ দিন পুরনো হয়েছে । ইতিমধ্যে হলদিয়া থেকে বিভিন্ন রুটে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। সরকারের উদ্যোগে সারা রাজ্যের মহিলাদের জন্য বিনা পয়সায় বাস পরিষেবা শুরু হয়েছে। হলদিয়া টাউনশিপ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস জাতীয় সড়ক এবং পরবর্তীকালে একুশে আগস্ট রাজ্য সড়ক দুর্গাচক চৈতন্যপুর মহিষাদল তমলুক হয়ে কলিকাতা বাস যাওয়ার সূচনা হয়েছিল। সন্ধ্যা ৫ কার পর সরকারীর বাস থাকত না ,বিশেষ করে হলদিয়া থেকে কলিকাতা যাওয়ার কোন বাস থাকত না।সেজন্যই যারা বিভিন্ন অফিসে কাজ করতেন তাদের বাদুড় ঝুলে যাওয়ার মত ট্রেনে ঝুলে ঝুলে যেতে হতো। সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে বর্তমান রাজ্য সরকার হলদিয়া থেকে শেষ সন্ধ্যা ৬:৩০ মিনিটে হলদিয়া থেকে কলিকাতার উদ্দেশ্যে একটি বা পরিষেবার শুরু হলো। আজ ১ লা সেপ্টেম্বর হলদিয়া টাউনশিপ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সবুজ পতাকা নেড়ে বাসের শুভযাত্রা উদ্বোধন করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। তিনি বলেন আরো কয়েকটি রুটে নতুন করে বাস চালু হবে, তবে খুব শীঘ্রই হলদিয়া থেকে সৈকত শহর দীঘা পর্যন্ত বাসের শুভ সূচনা হবে শুধু সময়ের অপেক্ষা।

No comments