Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ব্রজলাল চক মোড়ে পথ দুর্ঘটনায় আহত ২

হলদিয়া ব্রজলাল চক মোড়ে পথ দুর্ঘটনায় আহত ২
হলদিয়া প্রবেশপথ ব্রজলালচক হাই রোড দীর্ঘদিন রাস্তা সম্প্রসারণ হওয়ার জন্য উদ্যোগ না হলেও বিভিন্ন সময়ে  বিভিন্ন অজুহাতে রাস্তা সম্প্রসারণ হয়নি। ইতিমধ্যে জানা গেছে এই রাস্তা প্রায় ছয় …

 



হলদিয়া ব্রজলাল চক মোড়ে পথ দুর্ঘটনায় আহত ২


হলদিয়া প্রবেশপথ ব্রজলালচক হাই রোড দীর্ঘদিন রাস্তা সম্প্রসারণ হওয়ার জন্য উদ্যোগ না হলেও বিভিন্ন সময়ে  বিভিন্ন অজুহাতে রাস্তা সম্প্রসারণ হয়নি। ইতিমধ্যে জানা গেছে এই রাস্তা প্রায় ছয় লেন রানীচক থেকে মেছেদা পর্যন্ত হবে। বর্তমান রাজ্য সরকার রাস্তার উপর  যে সকল দোকান রয়েছে তাদের নোটিশ জারি করা হয়েছিল ভেঙে দেওয়ার জন্য। কিন্তু দোকানদাররা তারা সকলে মিলে স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা দারস্ত হন এবং নিজেরাই স্বীকার করেছেন পুজোর পর নিজেরাই নিজেদের উদ্যোগে রাস্তা উপর দখলদারি যে সকল দোকানগুলি রয়েছে ভেঙে নেবেন। কিন্তু প্রতিনিয়ত হলদিয়া ব্রজলালচক রোডে উপর দুর্ঘটনা লেগেই রয়েছে। হলদিয়া গেট যেখানে ছিল তারই পাশাপাশি প্রত্যেক দিনই  ভোট তিনটে থেকে বালির গাড়ি লাইন পড়ে যায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ওই বালির গাড়িগুলি। আজ সকালে হলদিয়া গামী একটি সিমেন্টের বোঝাই গাড়ি বালির গাড়ির পিছনে ধাক্কা মারলে, সিমেন্টের গাড়ির ড্রাইভার হেলপার গুরুতর জখম হয়। তাদেরকে এলাকার মানুষ স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিন্তু গাড়ি যে ভয়াবহ  রূপ ধারণ করেছে যা দেখলেই আতঙ্ক হয়ে যায়। প্রত্যেকদিন সকাল হলেই দেখতে পায় হলদিয়া বিডিও অফিসের সামনে থেকে ব্রজলালচক রোড পর্যন্ত গাড়ির লাইন হয়ে দাঁড়িয়ে যায়। তার ফলে ফুটপাত তো নেই কিন্তু মানুষদের ওই রাস্তায় চলতে গেলে যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নির্দিষ্ট পার্কিং এ গাড়িগুলো না দাড় করিয়ে অযথা জাতীয় সড়কের উপর এই গাড়িগুলি দাঁড়িয়ে থাকার জন্য পথ চলতি সাইকেল এবং হেঁটে যাওয়া মানুষজন যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। অবিলম্বে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

No comments