হলদিয়ার নিকাশী খাল পরিদর্শন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে হলদিয়া পৌরসভা, সুতাহাটা ও হলদিয়া ব্লক এলাকায় প্রায় মাসাধিক কাল ধরে বর্ষার জল জমেছিল। ওই পরিপ্রেক্ষিতে উপরোক্ত নির্দিষ্ট এলাকার জল…
হলদিয়ার নিকাশী খাল পরিদর্শন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে হলদিয়া পৌরসভা, সুতাহাটা ও হলদিয়া ব্লক এলাকায় প্রায় মাসাধিক কাল ধরে বর্ষার জল জমেছিল। ওই পরিপ্রেক্ষিতে উপরোক্ত নির্দিষ্ট এলাকার জলনিকাশী খালগুলি অবিলম্বে পূর্ণ সংস্কার, লকগেট ও স্লুইশগেটগুলির সংস্কার সহ সামগ্রিকভাবে একটি মাস্টার প্ল্যান তৈরি করে ওই সমস্যার সমাধানের দাবীতে আগামী রবিবার ২০ শে সেপ্টেম্বর সুতাহাটায় মন্ডপ গেস্ট হাউসে এক নাগরিক কনভেনশন আহ্বান করা হয়েছে। ওই কনভেনশনের প্রস্তুতিতে আজ ওই সমস্ত এলাকার খাল ও লকগেটগুলি বর্তমান অবস্থা সরজেমিন পরিদর্শনের কর্মসূচি নেওয়া হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সহ-সভাপতি মধুসূদন বেরা ও কনভেনশনে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শ্যামসুন্দর দাস, শ্রীকেশ প্রামানিক প্রমূখ।
পরিদর্শনের পর নারায়ণবাবু অভিযোগ করেন,দীর্ঘদিন এলাকার নিকাশী খালগুলি সংস্কার না হওয়ায়,বিভিন্ন স্লুইশগেট-লকগেটগুলি সংস্কার না হওয়ায় এবং খালের ভেতরে বহু অবৈধ নির্মাণ গড়ে ওঠায় এই ভয়াবহ জলবন্দী পরিস্থিতি তৈরি হয়েছে।
কনভেনশনের অন্যতম আহ্বায়ক জয়নগর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস ও প্রাক্তন বন্দর কর্মী নিখিলেশ দোলাই ওই নাগরিক কনভেনশনে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।

No comments