Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির উদ্যোগে পালিত হলো একাধিক কর্মসূচি। আর সেই কর্মসূচির অন্যতম আকর্ষণ হয়ে উঠল এগরা-…

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে নানান কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির উদ্যোগে পালিত হলো একাধিক কর্মসূচি। আর সেই কর্মসূচির অন্যতম আকর্ষণ হয়ে উঠল এগরা-১ নম্বর ব্লকের পাঁচরোলের ‘আশীর্বাদের প্রদীপ’ অনুষ্ঠান।

পাঁচরোলের বিভিন্ন মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পালন করা হয় এই কর্মসূচি। প্রদীপের আলোয় মন্দির চত্বরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মসূচিকে ঘিরে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি এবং সাধারণ মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির অঞ্চল প্রমুখ রূপক মিশ্র, শক্তিকেন্দ্র প্রমুখ শ্রীকৃষ্ণ দে, মণ্ডল সহ-সভাপতি বিদ্যুৎ দাস, আশীষ মহাপাত্র, মিনতি মহাপাত্র, সোনালী মিশ্র-সহ অন্যান্য নেতা-কর্মীরা।

বিজেপি নেতা রূপক মিশ্র জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা এগরা এলাকাজুড়ে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তারই অংশ হিসেবে পাঁচরোলের বিভিন্ন মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজন করা হয় ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি।

জন্মদিনকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে ঘিরে পাঁচরোল এলাকায় তৈরি হয় বিশেষ পরিবেশ।

No comments