সার্ধশত জন্মবর্ষে শরৎ স্মরণসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :মরমী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মদিবস উপলক্ষে আজ পরমানন্দপুর ভুবনচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এক মনোজ্ঞ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন …
সার্ধশত জন্মবর্ষে শরৎ স্মরণ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :মরমী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মদিবস উপলক্ষে আজ পরমানন্দপুর ভুবনচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে এক মনোজ্ঞ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা শরৎ সার্ধশত জন্মবর্ষ উদযাপন কমিটির সহকারী সভাপতি সুজিত মাইতি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রবীর সামন্ত, কালি কিংকর সামন্ত। সুজিতবাবু শরৎচন্দ্রের জীবন তার সাহিত্য সাধনা এবং আজকের সমাজে প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন, প্রগতি সংঘের সম্পাদক শংকর সামন্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উদ্যোক্তাদের পক্ষে অলকা অধিকারী।

No comments