হলদিয়া -সয়ং সম্পূর্ণ শিল্প মানচিত্রে আসতে চলেছে জানালেন বিধায়ক - প্রদীপহলদিয়া কুকড়াহাটিতে শুরু হচ্ছে ছোট বার্জ, জাহাজ নির্মাণ ও মেরামতির কাজ। সোমবার বিধায়ক প্রদীপ কুমার বিজলির হাত ধরে প্রকল্পের ভিত পুজো হয় । পূজোর পরেই পুর…
হলদিয়া -সয়ং সম্পূর্ণ শিল্প মানচিত্রে আসতে চলেছে জানালেন বিধায়ক - প্রদীপ
হলদিয়া কুকড়াহাটিতে শুরু হচ্ছে ছোট বার্জ, জাহাজ নির্মাণ ও মেরামতির কাজ। সোমবার বিধায়ক প্রদীপ কুমার বিজলির হাত ধরে প্রকল্পের ভিত পুজো হয় । পূজোর পরেই পুরো দমে নির্মাণ কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত নটপটিয়া ও মতিরামপুর এলাকায় সি মেলোডি শিপ ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠবে।
প্রায় ২০০ কোটি টাকা ব্যয় এই প্রকল্প প্রথম পর্যায়ে বিনিয়োগ করা হচ্ছে পরবর্তী সময় বিনিয়োগ পরিমাণ আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছেন তবে এই প্রকল্প চালু হলে প্রায় ৫০০ থেকে ৬০০ জনের কর্মসংস্থান হবে বলে দাবি সংস্থার সংস্থার ডিরেক্টর সুমন চট্টোপাধ্যায় বলেন প্রাথমিকভাবে প্রায় 200 কোটি টাকার বিনিয়োগ করে কাজ শুরু হবে । আধুনিক ও প্রযুক্তিতে ছোট বার্জ, জাহাজ তৈরি ও মেরামতির পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাজও এখানে করা হবে।
প্রসঙ্গত, বাম আমলে হলদিয়া তৎকালীন বিধায়ক প্রচেষ্টায় রাজ্য সরকারের হাত ধরে কুকড়াহাটি বাদুড় লটপটিয়া জাহাজ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে ভিত পুজোর কাজ ও সম্পন্ন হয়েছিল কিন্তু তার কাজ সেখানেই থেমে যায়। কেবলমাত্র বাউন্ডারি ওয়াল ছাড়া আর কোন কাজ হয়নি। হলদিয়ার চিনাংশু গোস্বামী বলেন, হলদিয়াতে শিল্প হবে বেকার যুবক-যুবতী কাজ পাবে এটাই বিধায়কের অন্যতম কর্মসূচি। আমরা পরপর তিনটি সরকার দেখলাম দুটো সরকার বিদায় নিয়েছে তারা ঠিক এই জায়গাতে ভিত পুজো করেই শেষ করে দিয়েছিল পরবর্তী যে সরকার চলে গেল তারা একবারও এই জায়গার বিষয়ে কোনো নামই ধরেনি। তবে বর্তমান সরকার মুখ্যমন্ত্রী এবং হলদিয়া লড়াকু বিধায়ক এলাকার মানুষের স্বার্থে কাজ করবে এটাই আমরা আশা করি। যদি বিগত সরকারের মত এই সরকারও ভিত পুজো করে শেষ হয়ে যায় তাহলে আগের সরকার আর বর্তমান সরকারের তফাৎটা কোথায় ।
এই ঘটনায় হলদিয়ার বর্তমান বিধায়ক প্রদীপ কুমার বিজলী বলেন। আগের সরকারের প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি তাদের সৎ ইচ্ছার অভাবে। সরকার পরিবর্তন হওয়ার পর জায়গার জমি জট কাটিয়ে এক মাসের মধ্যেই পুরোদমে কাজ শুরু করা হবে বলে তিনি বলেন। তিনি আরো বলেন প্রথম পর্যায়ে ২০০ কোটি টাকার বিনিয়োগ। এখানে ৬০০ জনের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এবং আগামী পূজো আগেই শিল্প প্রকল্প আস্তে চলেছে হলদিয়াতে ১৪ই অক্টোবর হলদিয়া পেট্রো কেমিক্যালস এর প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি হলদিয়া রিফাইনারিতে প্রায় ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ নতুন বড় প্রকল্প তৈরীর পরিকল্পনা রয়েছে। শিল্প শহর হলদিয়া একের পর এক শিল্প প্রকল্প বাস্তবায়িত হলে আগামী দিন হলদিয়া স্বয়ংসম্পূর্ণ শিল্প মানচিত্রের বড় পরিবর্তন আসবে।
No comments