Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে শিক্ষক দিবস পালিত হয়

জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে শিক্ষক দিবস পালিত হয় জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে শিক্ষক দিবস পালিত হয়। শ্রীমত্যা ভাগীরথী মন্ডলের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বি…

 



জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে শিক্ষক দিবস পালিত হয়

 জন শিক্ষন সংস্থান হলদিয়ার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে শিক্ষক দিবস পালিত হয়। শ্রীমত্যা ভাগীরথী মন্ডলের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্য দান করেন ও শিক্ষক শিক্ষিকারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

 জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০ জন শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে প্রত্যেকেই জেলার বিভিন্ন জায়গায় সাধারণ পিছিয়ে পড়া মানুষদের দক্ষতার শিক্ষা দিয়ে থাকেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধিকর্তা মাননীয় শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন মা আমাদের প্রথম অ, আ,A,B,C,D ও 1 , 2, 3, 4 শেখান। অর্থাৎ মা হচ্ছেন জীবনের প্রথম শিক্ষক। তিনি বলেন প্রত্যেকের সচেতনতার মাধ্যমে আদর্শ বোধ গড়ে তোলাই এই দিবস পালনের মূল সার্থকতা। সভায় উপস্থিত ছিলেন আই কেয়ারের সহসম্পাদিকা মাননীয়া স্পর্শিতা পন্ডা শেঠ। তিনি তার সুমধুর বক্তব্যের মাধ্যমে শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন জীবনে থেমে থাকলে চলবে না। গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলার নাম জীবন। তিনি একটি রবীন্দ্র সংগীত গান করে সবাই কে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে স্পর্শিতা পন্ডা শেঠ ও সুকান্ত বন্দ্যোপাধ্যায় উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাদের হাতে বিশেষ সম্মাননা হিসেবে একটি করে স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বাগ, পুলক পট্টনায়ক। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সংস্থার এ্যাসিস্ট্যানট প্রোগ্রাম অফিসার উদয় শংকর মন্ডল।

No comments