প্রতারকের ফাঁদে উধাও লক্ষ লক্ষ টাকা! পুলিশের তৎপরতায় হলদিয়ায় ফিরল ৮ লক্ষ ৭৪ হাজার, হাতে ফিরল ১৮টি মোবাইল
এক মুহূর্তের ভুলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ টাকা। কারও খোয়া গিয়েছিল মোবাইল, কারও আবার প্রতারণার ফাঁদ…
প্রতারকের ফাঁদে উধাও লক্ষ লক্ষ টাকা! পুলিশের তৎপরতায় হলদিয়ায় ফিরল ৮ লক্ষ ৭৪ হাজার, হাতে ফিরল ১৮টি মোবাইল
এক মুহূর্তের ভুলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ টাকা। কারও খোয়া গিয়েছিল মোবাইল, কারও আবার প্রতারণার ফাঁদে পড়ে হারাতে হয়েছিল জীবনের সঞ্চয়। টাকা-মোবাইল ফিরে পাওয়ার আশায় দিনের পর দিন অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে এল স্বস্তির খবর।
সাইবার প্রতারণার ঘটনায় পুলিশের তৎপরতায় ছয় জনের খোয়ানো প্রায় ৮ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করে সোমবার তাঁদের হাতে তুলে দিল হলদিয়া থানার পুলিশ। এর মধ্যে এক প্রতারিত ব্যক্তিরই প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু সাইবার প্রতারণার টাকা নয়, বিভিন্ন সময়ে চুরি যাওয়া ১৮টি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। সোমবার সেগুলিও প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
টাকা ও মোবাইল ফিরে পাওয়ার মুহূর্তে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির ছাপ। প্রতারণার পর যে টাকা আর ফিরে আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। পুলিশের তদন্ত ও লাগাতার তৎপরতায় সেই আশঙ্কা দূর হল।
পুলিশের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি প্রতারিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। একইসঙ্গে সাইবার প্রতারণা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে।
অপরিচিত ফোন, মেসেজ বা লিঙ্কে সাড়া দেওয়ার আগে সতর্ক হন। সামান্য অসতর্কতাতেই মুহূর্তের মধ্যে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
No comments