সুতাহাটা ব্লকের বন্যার্ত মানুষের পাশে পূর্ব মেদিনীপুর বিএড কলেজের NSS ইউনিটস্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ব মেদিনীপুর বিএড কলেজ ,চৈতন্যপুর ,সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলা…
সুতাহাটা ব্লকের বন্যার্ত মানুষের পাশে পূর্ব মেদিনীপুর বিএড কলেজের NSS ইউনিট
স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে পূর্ব মেদিনীপুর বিএড কলেজ ,চৈতন্যপুর ,সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকা বন্যায় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয় সেবা প্রকল্প (NSS) ইউনিট-এর উদ্যোগে ২১ শে আগস্ট একটি মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভূপতিনগর হাই স্কুলে বন্যার কারণে আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়।
কলেজের সেক্রেটারি অনিমেষ চৌধুরী ও কলেজের ট্রেজার তুহিন কান্তি রায় তত্ত্বাবধানে NSS ইউনিট-এর স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁদের সঙ্গে ভূপতিনগর গ্রামের ও উত্তর রানিচক গ্রামের কয়েকজন সদস্যও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খাদ্য পরিবেশন ও বিতরণ—সমস্ত কাজই স্বেচ্ছাসেবকদের উদ্যোগে সম্পন্ন হয়।
খাদ্য বিতরণের পাশাপাশি NSS ইউনিটএর স্বেচ্ছাসেবকরা ভূপতিনগর, উত্তর রানিচক ও উত্তর কালিনগরের গ্রামের বিভিন্ন এলাকার তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শোনেন।
দুর্গত মানুষের বর্তমান পরিস্থিতি ও তাঁদের প্রয়োজনীয়তার বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী দিনে তাঁদের জন্য কীভাবে আরও সহযোগিতা করা যায়, সে বিষয়ে NSS ইউনিট এর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই NSS-এর মূল লক্ষ্য। “Not Me But You”—এই মূলমন্ত্রকে সামনে রেখে বন্যার্ত মানুষের পাশে NSS ইউনিট-এর এই মানবিক উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

No comments