Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিশির অধিকারীর বাড়িতে জুন মালিয়া, সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক বার্তা

কাঁথিতে শিশির অধিকারীর বাড়িতে জুন মালিয়া, সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক বার্তা
 কাঁথিতে শিশির অধিকারীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া। সাক্ষাতে প্রবীণ নেতা শিশির অধিকারীর শারীরিক …

 



কাঁথিতে শিশির অধিকারীর বাড়িতে জুন মালিয়া, সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক বার্তা


 কাঁথিতে শিশির অধিকারীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া। সাক্ষাতে প্রবীণ নেতা শিশির অধিকারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। পাশাপাশি তাঁর কাছ থেকে আশীর্বাদও নেন সাংসদ।

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তাও হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে, মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। সাধারণ মানুষের উন্নয়ন ও স্বার্থকে সামনে রেখে যৌথভাবে কাজ করার কথা জানান তিনি।

জুন মালিয়ার এই সাক্ষাৎ ঘিরে কাঁথির রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তবে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন নাকি নিছকই সৌজন্য সাক্ষাৎ—তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

No comments