Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতীক্ষার অবসান ১০০ দিন পূর্ণ হতেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সড়কে চালু হল সরকারি বাস পরিষেবা

প্রতীক্ষার অবসান ১০০ দিন পূর্ণ হতেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সড়কে চালু হল সরকারি বাস পরিষেবা কিতা কেটে উদ্বোধন করলেন বিধায়ক- প্রদীপ
অবশেষে বর্তমান রাজ্য সরকারের সংকল্প পত্রে অঙ্গীকার হিসেবেই হলদিয়া মহিষাদল নন্দকুমার তমলুক ব…

 



প্রতীক্ষার অবসান ১০০ দিন পূর্ণ হতেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সড়কে চালু হল সরকারি বাস পরিষেবা কিতা কেটে উদ্বোধন করলেন বিধায়ক- প্রদীপ


অবশেষে বর্তমান রাজ্য সরকারের সংকল্প পত্রে অঙ্গীকার হিসেবেই হলদিয়া মহিষাদল নন্দকুমার তমলুক বিধানসভার রাজ্য সড়কে চালু হলো সরকারি বাস পরিষেবা। হলদিয়া টাউনশিপ থেকে জাতীয় সড়ক হয়ে কলিকাতা সরকারি বাস পরিষেবা ছিল। দীর্ঘদিন মানুষের দাবি ছিল যে রাজ্য সড়কে অর্থাৎ দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর মহিষাদল নন্দকুমার এই রাস্তায় সরকারি বাস পরিষেবা মানুষ পাচ্ছে না। রাজ্য সরকার ইতিমধ্যে ১লা জুন থেকে শুরু করেছে বিনা পয়সায় মহিলাদের জন্য বাস পরিষেবা কিন্তু রাজ্য সড়কে বিশেষ করে হলদিয়া বিধানসভার দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর এলাকার মায়েরা সেই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। আজ ২১ শে আগস্ট শুক্রবার থেকে শুরু হলো সেই বাস পরিষেবা নিয়মিত চলবে এই বাস জানিয়ে দিলেন হলদিয়ার ভূমি পুত্র বিধায়ক প্রদীপ কুমার বিজলী। আজকের এই বাস পরিষেবায় তিনি আরো একটি হলদিয়ার মানুষের প্রত্যাশা পূরণ করার হবে বলে জানিয়ে দিলেন শিল্পশহর হলদিয়া থেকে সৈকত শহর দিঘা এই বাস পরিষেবা বন্ধ ছিল সে বাস খুব শীঘ্রই চালু হবে।  জানিয়ে দিলেন সংবাদম হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। 

No comments