Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে নতুন সরকারের ১০৩ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের প্রথম খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র

রাজ্যে নতুন সরকারের ১০৩ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের প্রথম খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র শিল্প শহর হলদিয়া দুর্গাচক সুপার মার্কেটে বৃহস্পতিবার ২০ শে আগস্ট পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পরিষদের  উদ্যোগে খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র…

 



রাজ্যে নতুন সরকারের ১০৩ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের প্রথম খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র 

শিল্প শহর হলদিয়া দুর্গাচক সুপার মার্কেটে বৃহস্পতিবার ২০ শে আগস্ট পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পরিষদের  উদ্যোগে খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র এর শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র শিল্প এবং পর্ষদের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি বলেন প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।খাদি পণ্য উৎপাদন বাড়াতে এই দপ্তরের আধিকারিক গন প্রকল্প তৈরি করেছেন। আগের তৃণমূল সরকার খাদিকে কেন্দ্রের প্রকল্প মনে করে গুরুত্ব দেয়নি। রাজ্যের নতুন সরকার এবার দেশীয় শিল্প উদ্যোগে গুরুত্ব দেবে। উদ্বোধনী মঞ্চ থেকে  মন্ত্রী সাধারণ মানুষের কাছে আবেদন জানান‌ খাদি পন্য ব্যবহারের জন্য। মন্ত্রী আজ স্বীকারী করলেন তিনি আগে খুব দামি জামা কাপড় ব্যবহার করতেন। তখন খাদির কথা সেভাবে জানতাম না এখন খাদির জামাকাপড় আমার খুব প্রিয়। বেশি দামি, কম দামি সব ধরনের জামা কাপড় মিলবে খাদি বিপণন কেন্দ্রে। তিনি আরো বলেন মাদুর শিল্পের উন্নয়ন ও করা হবে। হলদিয়ার এই খাদি বিপদন কেন্দ্র রাজ্যে 13 তম কেন্দ্র পূর্ব মেদিনীপুরের এটি খাদি গ্রামীনে বিপণন কেন্দ্র। এরপর নিমতৌড়িতে জেলা পরিষদের উদ্যোগে একটি বড় বিপদন কেন্দ্র খোলা হবে। হলদিয়ার এই বিপণন কেন্দ্রে পাওয়া যাবে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী। খাদি বস্ত্রের মধ্যে রয়েছে রেশম তসর গরদ বালুচুরি ও খাদির শাড়ি। চুড়িদার শার্টের মতো পোষাক মিলবে, গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি ঘি বড়ি আচার পাপড়সহ নানা সামগ্রীয় এখানে বিক্রি হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত সহ- প্রশাসনে আধিকারিকগন। প্রথম দিনেই খাদি গ্রামীন বিপণ কেন্দ্রে কেনাকাটার ভালোই ভিড় দেখা যায়।

No comments