Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়কে গরু পাচার রুখে দিলো মারিশদা থানার পুলিশ

রাতের অন্ধকারে 116B জাতীয় সড়কে গরু পাচার রুখে দিলো মারিশদা থানার পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার বিরাট সাফল্য, গতকাল রাত দুটো নাগাদ পুলিশের টহল গাড়িতে থাকা অফিসারদের সন্দেহ হয় একটি…

 


রাতের অন্ধকারে 116B জাতীয় সড়কে গরু পাচার রুখে দিলো মারিশদা থানার পুলিশ


পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার বিরাট সাফল্য, গতকাল রাত দুটো নাগাদ পুলিশের টহল গাড়িতে থাকা অফিসারদের সন্দেহ হয় একটি লরিকে, পুলিশ ওই লরির পেছন ধাওয়া করে মারিশদার কাছে  লরিটিকে আটকায় খালাসি এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার সময় অসংগতি কথাবার্তা বলেন তাদের সন্দেহ হয়  পুলিশের।  লরিতে কি আছে জানতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আরো সন্দেহ হয় পুলিশের, পুলিশ জোরপূর্বক লরিটি যখন দেখেন ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে প্রায় ৩৫ টির বেশি ছোট বড় গরু বাছুর।

নিয়ে আসা হয় গাড়িসহ মারিশদা থানায়, গাড়িসহ চালক এবং খালাসীকে এরেস্ট করে মারিসদা থানার পুলিশ, খালাসী এবং গাড়ি চালকের বাড়ি হুগলি জেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

পুলিশের সহযোগিতায় গরু গুলোকে নামানো হয়, গাড়ি থেকে। 

গরু গুলিকে নিরাপদে রাখার জন্য থানার মাঠেই বাঁশ কাঠ দিয়ে ট্রিপল এর ছাউনি তৈরি করা হচ্ছে।

তবে পুলিশের পক্ষ থেকে চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর, এই গরুগুলি কে বা কারা বিক্রি করেছে বা কে কিনেছেন, এই গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি বৈধ কাগজপত্র রয়েছে কিনা, নাকি অন্য কোথাও পাচারের উদ্দেশ্য ছিল, সবটাই তদন্ত করে দিচ্ছে মারিশদা থানার পুলিশ, তবে পুলিশের এই গরু পাচার রুখে দেওয়ার বিরাট সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা  পবিত্র দাস।

No comments