Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়ক ভাঙ্গার জন্য মাইকিং বন্ধ, ভাঙ্গা হবে পুজোর পর জানালেন বিধায়ক সুভাষ পাঁজা

জাতীয় সড়ক ভাঙ্গার জন্য মাইকিং বন্ধ, ভাঙ্গা হবে পুজোর পর জানালেন বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা রানীচক থেকে কোলাঘাট জাতীয় সড়ক ১১৬ অনেকবারই সংস্কারের জন্য রাস্তার ফুটপাত মুক্ত করার উদ্যোগী দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে। সূত্রে জানা য…

 



জাতীয় সড়ক ভাঙ্গার জন্য মাইকিং বন্ধ, ভাঙ্গা হবে পুজোর পর জানালেন বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা 

রানীচক থেকে কোলাঘাট জাতীয় সড়ক ১১৬ অনেকবারই সংস্কারের জন্য রাস্তার ফুটপাত মুক্ত করার উদ্যোগী দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে। সূত্রে জানা যায় এই জাতীয় সড়কটি ছয় লেন হওয়ার উদ্যোগ দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে। সড়ক পথকে উন্নত করতে এই পদক্ষেপ। রানিচক ব্রজলালচক কাবাসএরিয়া নন্দকুমার নিমতৌড়ি এবং রাধামনি মোড় গুলি ফুটপাত মুক্ত করার উদ্যোগ দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়ে। তার জন্য নোটিশ এবং মাইকিং প্রচার ধারাবাহিকভাবে চলেছিল। হলদিয়া ব্রজলাল চক বাজার সংলগ্ন ফুটপাত ৭ আগস্ট ভেঙে নেওয়ার শেষ দিন ছিল। তারপর সরকারের তরফ থেকে ভেঙে ফেলা হবে এই ধরনেরই প্রচার চলে ছিল। সমস্ত দোকানদারেরা স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা নিকট আবেদন করেন সামনে পূজোর মৌসুম পুজোর পর ভাঙ্গার জন্য। ব্রজলাল চক হাইরোড বাজারে ৪ টি  বাজার কমিটি রয়েছে, তাদেরকে নিয়ে স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা আলোচনায় বসেন। সকলেরই এক কথা সামনে পুজোর মৌসুম রয়েছে যাতে পুজোর পর ভাঙ্গা হয় তার জন্য আবেদন করেন।  আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আলোচনাক্রমে ব্রজলালচক হাই রোড মোড় ভাঙ্গা হবে পুজোর পর স্বস্তি পেলেন প্রায় 300 দোকানদার। সুভাষচন্দ্র পাঁজা তিনি বলেন পুজো রয়েছে সেই জন্য আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে পরামর্শক্রমে কালীপুজোর পর এই সকল দোকানদাররা নিজের দায়িত্বে ভেঙে নেবেন আশ্বাস দিয়েছেন।  সেই জন্যই আমরা পূজা পর্যন্ত তাদেরকে সময় দিয়েছি।

No comments