শাড়ি পরে মহিলা সেজে ভিড়ে মিশে সোনার হার চুরি, পুলিশের জালে অভিযুক্ত ৩
মহিলা সেজে মহিলাদের ভিড়ে মিশে যেত তারা! কখনও মন্দিরে পুজোর ভিড়, কখনও বাজার—সুযোগ বুঝে মহিলাদের গলা থেকে উধাও করে দিত সোনার চেন ও মূল্যবান অলংকার। এগরা এলাকা…
শাড়ি পরে মহিলা সেজে ভিড়ে মিশে সোনার হার চুরি, পুলিশের জালে অভিযুক্ত ৩
মহিলা সেজে মহিলাদের ভিড়ে মিশে যেত তারা! কখনও মন্দিরে পুজোর ভিড়, কখনও বাজার—সুযোগ বুঝে মহিলাদের গলা থেকে উধাও করে দিত সোনার চেন ও মূল্যবান অলংকার। এগরা এলাকায় পরপর এমন অভিযোগের তদন্তে নেমে অবশেষে চাঞ্চল্যকর রহস্যের কিনারা করল এগরা থানার পুলিশ।
প্রথমে অভিযোগ ছিল, মহিলারাই মহিলাদের গলা থেকে সোনার হার ছিনিয়ে নিচ্ছে। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে অন্য ছবি। পুলিশ জানতে পারে, অভিযুক্তদের সকলেই মহিলা নয়! শাড়ি পরে মহিলার ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে যেত তারা, আর সুযোগ বুঝেই মহিলাদের গলা থেকে সোনার হার ও অলংকার উধাও করে দিত।
গত ০৩.০৮.২০২৬ তারিখে এগরা হাটনগর শিব মন্দিরে পুজো দিতে আসা দুই মহিলা ভক্তের প্রায় ১২ গ্রাম করে সোনার হার একই কায়দায় চুরি হয়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে এগরা থানায় একটি মামলা রুজু করা হয়।
এরপর প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য সহায়ক প্রমাণের ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে এগরা থানার পুলিশ হুগলি জেলার চুঁচুড়া এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ অভিযুক্ত হলো — মোঃ সিরাজউদ্দিন (৪২), রুক্মিণী মুদালিয়ার (৫২) এবং করণ রাজভর (১৯)। অপরাধ সংঘটনে ব্যবহৃত Mahindra Xylo গাড়ি, পুলিশ বাজেয়াপ্ত করেছে।
অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য উদঘাটনের লক্ষ্যে ১০ দিনের পুলিশ হেফাজত (PC) চেয়ে মাননীয় আদালতে আবেদন জানানো হয়েছে।

No comments