Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পিছনের দরজা ভেঙে চুরি, দ্রুত তদন্তে কিনারা! উদ্ধার ১২০টি কাঁসার সামগ্রী, গ্রেফতার অভিযুক্ত

হোটেলের পিছনের দরজা ভেঙে চুরি, দ্রুত তদন্তে কিনারা! উদ্ধার ১২০টি কাঁসার সামগ্রী, গ্রেফতার অভিযুক্ততমলুক থানার অন্তর্গত   “হোটেল নীলাচল”-এর পিছনের দরজা ভেঙে চোরেরা হোটেলে প্রবেশ করে ৩৬টি কাঁসার থালা ও ৮৪টি কাঁসার বাটি, অর্থাৎ মোট …

 




হোটেলের পিছনের দরজা ভেঙে চুরি, দ্রুত তদন্তে কিনারা! উদ্ধার ১২০টি কাঁসার সামগ্রী, গ্রেফতার অভিযুক্ত

তমলুক থানার অন্তর্গত   “হোটেল নীলাচল”-এর পিছনের দরজা ভেঙে চোরেরা হোটেলে প্রবেশ করে ৩৬টি কাঁসার থালা ও ৮৪টি কাঁসার বাটি, অর্থাৎ মোট ১২০টি কাঁসার সামগ্রী চুরি করে নিয়ে যায়।গত  ২৯.০৭.২০২৬ তারিখে নারায়ণ মাইতির লিখিত অভিযোগ থানায় করেন।

অভিযোগের ভিত্তিতে তমলুক থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন  সাব-ইন্সপেক্টর অমিত প্রামাণিক। তদন্তে দ্রুত অগ্রগতি ঘটিয়ে ৩০.০৭.২০২৬ তারিখে অজয় মল্লিক-কে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তমলুক থানার অন্তর্গত আবাসবাড়ি এলাকার বাসিন্দা।

অভিযুক্তকে আদালতে হাজির করা হলে মহামান্য আদালত তাঁকে ২ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রীগুলির সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে ৩৬টি কাঁসার থালা ও ৮৪টি কাঁসার বাটি, অর্থাৎ মোট ১২০টি কাঁসার সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলির প্রতিটির উপর “হোটেল নীলাচল” নামটি খোদাই করা রয়েছে।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বাজেয়াপ্ত করা হয়েছে।

No comments