রূপনারায়ণ নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারমহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মন্টু কুমার সামন্ত (৫১)।পরিবার সূত্রে জানা গিয়েছে, …
রূপনারায়ণ নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া গ্রামে রূপনারায়ণ নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মন্টু কুমার সামন্ত (৫১)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি মন্টু। রাত ১০টার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। শনিবার সকালে নদীর পাড়ের কলাবাগানের ভিতর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। সেখানে গিয়ে তাঁরা মন্টুর দেহ পড়ে থাকতে দেখেন, খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন।খবর পেয়ে মহিষাদল থানায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহটি হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
মৃতের ছেলে অনিমেষ সামন্ত জানান, বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে মায়ের সংসারের কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। এরপর রাত ১০টার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে
No comments