বন্যাত্রাণ সংগ্রহ অভিযান সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আসাম ও উড়িষ্যার সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় লক্ষ লক্ষ বন্যাদুর্গতদের সাহায্যার্থে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে পাঁশকু…
বন্যাত্রাণ সংগ্রহ অভিযান
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: আসাম ও উড়িষ্যার সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় লক্ষ লক্ষ বন্যাদুর্গতদের সাহায্যার্থে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে পাঁশকুড়া-মেছেদা-তমলুক সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ত্রাণ সংগ্রহের কর্মসূচিতে সামিল হন দলের কর্মী,সমর্থক ও স্বেচ্ছাসেবকেরা। দলের আহ্বানে সাড়া দিয়ে জেলার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বন্যাত্রান তহবিলে অর্থ ও ঔষধপত্র সাহায্য করেন। তহবিল সংগ্রহের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রণব মাইতি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা, নারায়ণ চন্দ্র নায়ক,জ্ঞানানন্দ রায়,সুব্রত দাস প্রমূখ। প্রসঙ্গত উল্লেখ্য,ইতিমধ্যে দলের পক্ষ থেকে ওই রাজ্যের বন্যাদুর্গত এলাকাগুলিতে বেশ কয়েকটি রিলিফ ও মেডিকেল ক্যাম্প চলছে।

No comments