কবিগুরুর প্রয়াণ দিবস উদযাপনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : মেছেদা উদয়নের পক্ষ থেকে আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদ…
কবিগুরুর প্রয়াণ দিবস উদযাপন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : মেছেদা উদয়নের পক্ষ থেকে আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ সিনহা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণবেশ সামন্ত। অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। মাল্যদান করেন সংগঠনের সভাপতি নির্মল মাইতি। সংগীত,আবৃত্তি এবং বক্তব্যের মধ্য দিয়ে গঙ্গাজলে গঙ্গাপুজো অর্থাৎ কবির সৃষ্টি দিয়ে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সংস্থার সংগীত গোষ্ঠী সংগীত পরিবেশন করেন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

No comments