Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চম বর্ষে যোগাঙ্গন প্রতিষ্ঠানের উদ্যোগে, আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা!

পঞ্চম বর্ষে যোগাঙ্গন প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান, আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা!শ্রদ্ধেয় প্রয়াত সুকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। ‌‌হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপ…

 


পঞ্চম বর্ষে যোগাঙ্গন প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান, আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা!

শ্রদ্ধেয় প্রয়াত সুকুমার চট্টোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। ‌‌হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা মহা তীর্থ অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়। চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারদাময়ী বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু অতি প্রবল বর্ষণের জন্য জলমগ্ন হয়ে যায় বিভিন্ন জায়গা সেই জন্য স্থান পরিবর্তন হয়। 

পঞ্চম বার্ষিক যোগাসন প্রতিযোগিতায়, যৌগিক আলোচনা সভা বিশেষ সংবর্ধনা সভা এবং যোগাসন প্রতিযোগিতা সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণী। ৩০০ জন ছেলেমেয়ে, অভিভাবিকাগন আজকের এই আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানের অন্যতম সম্পাদিকা রুমা চক্রবর্তী চট্টোপাধ্যায় বলেন আমাদের লক্ষ্য আমাদের ছাত্র-ছাত্রীরা আগামী দিনে অলিম্পিকে অংশগ্রহণ করবে। 

রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিচারকরা এসেছিলেন আজকের এই যোগ ব্যায়াম প্রতিযোগিতা বিচারক হিসেবে। মোট ১৩ জন বিচারক উপস্থিত ছিলেন যোগব্যায়াম প্রতিযোগিতায় বিভিন্ন বয়সে এই প্রতিযোগিতা গুলি  অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী বিশ্বনাথানন্দ জি মহারাজ, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।

১৬ ই আগস্ট সকাল  থেকে শুরু হয় দেউলপোতা মহা তীর্থ অডিটোরিয়ামে আন্তঃ ক্লাব  যোগাসন প্রতিযোগিতা প্রয়াত সুকুমার চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চ এই প্রতিযোগিতা শুরু হয়।। জীবন যখন যোগ যুক্ত শরীর তখন রোগমুক্ত শরীর এবং মন উভয়কে সুস্থ রাখতে যোগাসন খুবই প্রয়োজন। যোগাঙ্গন সংস্থা  কয়েক বছর ধরে হলদিয়া এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কয়েক হাজার ছেলেমেয়ে এবং অভিভাবিকা এই রোগ মুক্ত শরীর তৈরি করার জন্য যোগা ঙ্গন ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ  আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ। এই শিবিরের উদ্বোধন করেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় স্বামী বিশ্বনাথানন্দ জি মহারাজ, সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ছিলেন সংস্থার সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়,সভায় সঞ্চালনা করেন শিক্ষক কবি ও সাহিত্যিক অরিজিৎ দাস। আজকের বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দিলেন যোগাসন  সংস্থার পক্ষ থেকে।

No comments