প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে উল্টে গেল বাস আহত ৩৫গত কয়েকদিন ধরে চলছে প্রবল বৃষ্টি। তারফলেই শিল্প শহর হলদিয়া এখন জলের তলায় । বিভিন্ন রাস্তা জল জমে যাওয়া জনজীবন বিপন্ন। হলদিয়া পৌরসভা হলদিয়া ও উন্নয়ন ব্লক এবং বিভিন্ন স্বেচ্ছ…
প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে উল্টে গেল বাস আহত ৩৫
গত কয়েকদিন ধরে চলছে প্রবল বৃষ্টি। তারফলেই শিল্প শহর হলদিয়া এখন জলের তলায় । বিভিন্ন রাস্তা জল জমে যাওয়া জনজীবন বিপন্ন। হলদিয়া পৌরসভা হলদিয়া ও উন্নয়ন ব্লক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষেবা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। সরকারিভাবে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তারই মধ্যেই মানুষ বেরিয়ে পড়ছে নিজেদের কাজের সুবাদে হলদিয়া ব্রজলাল চক রোডে ভয়াবহ বাস দুর্ঘটনায় বাস উল্টে গেল । জানাজায় হলদিয়া থেকে মেচেদা যাওয়ার সময় ব্রজলাল চক উদয়ন ফার্মেসী অপরদিকে ইলেকট্রিক অফিস সামনেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন বা যাত্রী ছিলেন অনেকেই আহত হয়েছেন প্রত্যেককেই বাজার কমিটি টোটো অটো এবং প্রশাসনের উদ্যোগে বিসি রায় হাসপাতাল ও দুর্গাচক হাসপাতালে ভর্তি করা হয়েছে । কোন সঠিক তথ্য পাওয়া যায়নি গুরুতর জখম হয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ। বাজার কমিটির অন্যতম সদস্য প্রসেনজিৎ ভৌমিক বলেন হলদিয়া থেকে মেচেদা যাওয়ার সময় বাসটি পাল্টি হয়ে যায়। তবে সকলের সহযোগিতায় এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে ভবানীপুর থানার পুলিশ এসেছেন তদন্ত করছেন তবে এই মুহূর্তে দুঃসংবাদ পাওয়া যায়নি।
No comments