Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আয়ুষ্মান দিবস’: ভার্চুয়ালি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উপভোক্তাদের হাতে দেওয়া হলো আয়ুষ্মান ভারত কার্ড!

এগরায় সাড়ম্বরে পালিত হলো ‘আয়ুষ্মান দিবস’: ভার্চুয়ালি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উপভোক্তাদের হাতে দেওয়া হলো আয়ুষ্মান ভারত কার্ড!সমগ্র রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকে অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে পা…

 


এগরায় সাড়ম্বরে পালিত হলো ‘আয়ুষ্মান দিবস’: ভার্চুয়ালি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উপভোক্তাদের হাতে দেওয়া হলো আয়ুষ্মান ভারত কার্ড!

সমগ্র রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকে অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে পালিত হলো ‘আয়ুষ্মান দিবস’। রবিবার বিকেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বীমা পরিষেবার সূচনা ও গুরুত্ব তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান চলাকালীন কুদি বিডিও অফিসের সভাগৃহে সরাসরি যোগ্য উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারতের কার্ডও তুলে দেওয়া হয়।

ভার্চুয়াল বার্তায় মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী জানান, দেশের যেকোনো প্রান্তে সাধারণ ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মানুষ যাতে উন্নত ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারেন, সেই উদ্দেশ্যেই এই স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ। তিনি বলেন, "আয়ুষ্মান ভারতের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে চিকিৎসার সুবিধা পাওয়ার যে পথ উন্মুক্ত হয়েছে, তা বহু দরিদ্র পরিবারের বড় ভরসা।" এই স্বাস্থ্য কার্ডের ফলে সাধারণ পরিবারগুলি চিকিৎসার বিপুল খরচের হাত থেকে রক্ষা পাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। এদিন কুদিতে এগরা-১ ব্লকে ভার্চুয়াল 

অনুষ্ঠানে উপস্থিত থেকে এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানান, গ্রামের প্রতিটি অভাবী ও প্রান্তিক মানুষের কাছে যাতে এই কার্ডের সুবিধা সঠিকভাবে পৌঁছায়, তার জন্য প্রশাসনিক ও সামাজিক স্তরে সব রকমের সহযোগিতা করা হচ্ছে।

কুদি বিডিও অফিসের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের ভার্চুয়াল ও প্রত্যক্ষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা-১ নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, এগরা-১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ড. সঞ্জয় নারায়ণ ধাড়া, এগরা-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে, পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ ভট্ট এবং বিশিষ্ট সমাজসেবী অরূপ দাস প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্থানীয় বেশ কিছু উপভোক্তার হাতে সরাসরি কার্ড তুলে দেন উপস্থিত অতিথিরা। কার্ড হাতে পাওয়ার পর সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও উপভোক্তারা।

No comments