Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ক্রিকেট সংস্থার সঙ্গে কলিকাতার ক্রিকেট ক্লাব, বয়স ভিত্তিক ক্রিকেট দলের অনুশীলন

হলদিয়ার ক্রিকেট সংস্থার সঙ্গে কলিকাতার ক্রিকেট ক্লাব, বয়স ভিত্তিক ক্রিকেট দলের  অনুশীলনNGO EUREKA ও জোড়া বাগান ক্লাবের বয়সভিত্তিক ক্রিকেট দলের ট্রায়াল:ইউরেকা ইনস্টিটিউট অব ক্রিকেটের উদ্যোগে রবিবার বাড়ঘাসিপুরের  ডঃ শ্যামাপ্র…

 


হলদিয়ার ক্রিকেট সংস্থার সঙ্গে কলিকাতার ক্রিকেট ক্লাব, বয়স ভিত্তিক ক্রিকেট দলের  অনুশীলন

NGO EUREKA ও জোড়া বাগান ক্লাবের বয়সভিত্তিক ক্রিকেট দলের ট্রায়াল:

ইউরেকা ইনস্টিটিউট অব ক্রিকেটের উদ্যোগে রবিবার বাড়ঘাসিপুরের  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্টেডিয়ামে, হলদিয়া পৌরসভা কলকাতার জোড়াবাগান ক্লাবের অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেট দলের জন্য প্রতিভা অন্বেষণমূলক ট্রায়াল অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২৯ জন ক্রিকেটার এই অনুশীলনে অংশগ্রহণ করেন। জোড়াবাগান ক্লাবের পক্ষে কোচ অমিতাভ দত্ত ও সুমন চৌধুরী দীর্ঘক্ষণ ধরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের দক্ষতা ও সামগ্রিক পারফরম্যান্স পর্যবেক্ষণ করেন। তাঁদের মূল্যায়নের ভিত্তিতে মোট ৪০ জন খেলোয়াড়কে দ্বিতীয় দফার ট্রায়ালের জন্য শর্টলিস্ট করা হয়েছে।

 ইউরেকা ইনস্টিটিউট অব ক্রিকেটের পক্ষে শান্তনু বেরা, সোমনাথ ভৌমিক, সাদ্দাম হোসেন, শেখ নেওয়াজ, কোচ জিতি ,অমিত, জানান, জেলার প্রতিভাবান ক্রিকেটারদের বৃহত্তর সুযোগ করে দিতে ভবিষ্যতে কলকাতার আরও বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও কোচদের নিয়ে এ ধরনের ট্রায়াল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার উদীয়মান ক্রিকেটাররা কলকাতার ক্লাব ক্রিকেটে নিজেদের প্রতিভা তুলে ধরার আরও বেশি সুযোগ পাবেন বলে উদ্যোক্তারা আশাবাদী। স্থানীয় ক্রিকেট মহলের মতে, জেলার বিভিন্ন প্রান্তের তরুণ ক্রিকেটারদের নিয়ে এই ধরনের প্রতিভা অন্বেষণমূলক উদ্যোগ ভবিষ্যতে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

No comments