Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিল্লিতে খুনের পর নন্দীগ্রামে গা ঢাকা দুষ্কৃতীর , পুলিশের জালে ধৃত দুষ্কৃতি ওয়াসিম

দিল্লিতে খুনের পর নন্দীগ্রামে গা ঢাকা দুষ্কৃতীর , পুলিশের জালে ধৃত দুষ্কৃতি ওয়াসিম  দিল্লির জাহাঙ্গীরপুরীতে খুনের পর  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এসে গা-ঢাকা দিয়েছিল দুষ্কৃতী । অবশেষে নন্দীগ্রাম থানার কেন্দেমারি গ্রাম পঞ্চায়…

 




দিল্লিতে খুনের পর নন্দীগ্রামে গা ঢাকা দুষ্কৃতীর , পুলিশের জালে ধৃত দুষ্কৃতি ওয়াসিম  

দিল্লির জাহাঙ্গীরপুরীতে খুনের পর  পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এসে গা-ঢাকা দিয়েছিল দুষ্কৃতী । অবশেষে নন্দীগ্রাম থানার কেন্দেমারি গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকা থেকে ওয়াসিম ওরফে লম্বু নামে এক আসামিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে  বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ওয়াসিম দিল্লির জাহাঙ্গীরপুরীতে বসবাস করত । সেখানেই খুনের পাশাপাশি একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিল । দিল্লির উত্তর পশ্চিম জেলা পুলিশের STF টিম গোপন সূত্রে জানতে পারে ওই দুষ্কৃতি নন্দীগ্রামে লুকিয়ে রয়েছে । নন্দীগ্রাম থানার পুলিশের সহযোগিতায়  কেন্দ্যামারি গ্রাম পঞ্চায়েত এলাকার চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার  করে তাকে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়াসিমের বিরুদ্ধে দিল্লিতে ১২৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে । পুরানো দিল্লি পুলিশি রেকর্ডেও ওয়াসিম আকরাম ওরফে লম্বুর বিরুদ্ধে ১২৫টির বেশি মামলার কথা উল্লেখ রয়েছে । যার মধ্যে খুন , ডাকাতি , ছিনতাই , ধর্ষণ , চুরি , পুলিশের উপর হামলা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে ।

দিল্লিতে খুনের ঘটনার পর নন্দীগ্রামে এসে কার সহযোগিতায় লুকিয়ে ছিল তা নিয়ে তদন্তে পুলিশ ।

No comments