Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার ওয়ার্ড পুর্নবিন্যাসের প্রস্তাবে ঘিরে বিক্ষোভ এলাকার মানুষ ডেপুটেশন দিলেন

হলদিয়া পৌরসভার ওয়ার্ড  পুর্নবিন্যাসের  প্রস্তাবে ঘিরে বিক্ষোভ  এলাকার মানুষ ডেপুটেশন দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরামর্শে হলদিয়া পৌরসভা বি ক্যাটাগরি থেকে  এ ক্যাটাগরিতে উন্নীত হলে কেন্দ্র ও রাজ্যের বরাদ্দ আরো ব…

 



হলদিয়া পৌরসভার ওয়ার্ড  পুর্নবিন্যাসের  প্রস্তাবে ঘিরে বিক্ষোভ  এলাকার মানুষ ডেপুটেশন দিলেন 

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরামর্শে হলদিয়া পৌরসভা বি ক্যাটাগরি থেকে  এ ক্যাটাগরিতে উন্নীত হলে কেন্দ্র ও রাজ্যের বরাদ্দ আরো বাড়বে হলদিয়া পৌর নাগরিকদের উন্নয়নের কথা ভেবেই,গত পাঁচ ই আগস্ট হলদিয়া পৌরসভার ওয়ার্ড পূর্নবিন্যাসের জন্য নোটিশ জারি করা হয়েছে। হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ড রয়েছে আরও একটি ওয়ার্ড বেড়ে ৩০ টি ওয়ার্ড তৈরি করা হবে । সূত্রে জানা যায়, প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ১২৫ ও ১২৫ এ নম্বর বুথ অর্থাৎ বিরিঞ্চি বেরিয়া ও হরিপুর গ্রামকে তিন নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে ৬ নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত করার কথা হয়ে রয়েছে । এই প্রস্তাবে কথা জানতে পেরেই আপত্তি জানান দুই গ্রামের বাসিন্দারা। তাদের পক্ষ থেকে হলদিয়া মহকুমার শাসকের দপ্তরে গিয়ে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। হলদিয়া পৌরসভা একটি আবেদন ও জমা দেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়। এলাকার মানুষের বক্তব্য ওয়ার্ড বিন্যাসের ক্ষেত্রে এলাকার মানুষের মতামত ও স্বার্থকে গুরুত্ব দেয়া উচিত। কোন সিদ্ধান্ত নেওয়া হোক যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ কোন অসুবিধার মুখে না পড়েন।  ৫ ই আগস্ট পৌরসভায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে অর্থাৎ ১৯ শে আগস্ট তারিখের মধ্যে ওয়ার্ড বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব বা পরামর্শ আপত্তি থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের 14 দিনের মধ্যে অর্থাৎ ১৯ শে আগস্ট এর তারিখের মধ্যে জেলা পৌর নির্বাচন আধিকারিক ও জেলা শাসক পূর্ব মেদিনীপুর নিকট দাখিল করা যেতে পারে। আজকের দুটি গ্রামের মানুষ হলদিয়া এসডিও অফিস এবং পৌরসভায় তাদের লিখিত বক্তব্য জমা দিলেন।

No comments