যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস পালন মেছেদা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়েসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভারতবর্ষের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে আজ সকালে মেচে…
যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস পালন মেছেদা সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ভারতবর্ষের আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্মোৎসর্গ দিবস উপলক্ষে আজ সকালে মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তিতে মাল্যদান,ছাত্র-ছাত্রীদের অংকন প্রতিযোগিতা,রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১ জন প্রতিবন্ধী,৫ জন মহিলা সহ মোট ৩৫ জন রক্তদান করেন। বিকেলে যোগ ব্যায়াম ও ক্যারাটে প্রদর্শনী, ক্ষুদিরামের প্রতিকৃতি নিয়ে ব্যান্ড ও প্যারেড সহযোগে শোভাযাত্রা,আলোচনা সভা মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। শহীদ ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রাম সম্পর্কে আলোচনা করেন সারা বাংলা ক্ষুদিরাম শতবার্ষিকী কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডঃ তরুন নস্কর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অ্যাসোসিয়েশনের সভাপতি গনেন রায়। অধ্যাপক নস্কর বলেন,বর্তমান রাজ্য সরকারের বিধায়ক এবং রাজ্যসভার সদস্যদের কেউ কেউ নেতাজী সুভাষচন্দ্র বসু,যার দেশপ্রেম নিয়ে কোন প্রশ্ন উঠতেই পারে না-তাকেই নানাভাবে কালিমালিপ্ত করছে অথচ শৈশবে নেতাজীর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে হোস্টেলে বন্ধুদের নিয়ে অরন্ধন দিবস পালনে মধ্য দিয়ে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ক্ষুদিরামের ভূমিকা, বন্যার সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বন্ধুদের নিয়ে ত্রাণ সংগ্রহ সহ ক্ষুদিরামের জীবন সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তরুণবাবু। উনি বর্তমান দেশের সংকটময় পরিস্থিতিতে ক্ষুদিরামের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যথার্থ অর্থে দেশের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান ছাত্র-যুবকদের। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,অ্যাসোসিয়েশনের সভাপতি গনেন রায়। সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া,পূর্ণেন্দু বিকাশ পাত্র,লক্ষীকান্ত প্রামানিক, বিপ্লব মন্ডল সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডাঃ কালিশঙ্কর পাত্র। অনুষ্ঠান উপলক্ষে দেশাত্মবোধক সংগীত ও বিপ্লবী রাসবিহারী বসু নাটক মঞ্চস্থ করেন অ্যাসোসিয়েশনের সদস্য/সদস্যাবৃন্দেরা। মেছেদা ছাড়াও কোলাঘাট,ভোগপুর,পাঁশকুড়া ,তমলুক,মহিষাদল,হলদিয়া সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় সর্বত্র ক্ষুদিরাম বসুর উপর ছোট বড় অনুষ্ঠান হয়।

No comments