Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে রক্তদান শিবির

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে রক্তদান শিবিরসর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্ট এর সহযোগিতা এবং প্রান্তিক এর আয়োজনে আজ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে শোভাযাত্রা এবং মুমূর্ষ থ্যা…

 


বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে রক্তদান শিবির

সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্ট এর সহযোগিতা এবং প্রান্তিক এর আয়োজনে আজ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবসে শোভাযাত্রা এবং মুমূর্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবিরে আয়োজন করা হয়।


আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের ৮০ তম দিবসে এমএলএ কাপ অনুষ্ঠিত হবে ক্ষুদিরাম নগর স্টেডিয়ামে। আজকের শিবিরের উদ্বোধন করেন হলদিয়ার ভূমিপুত্র বিধায়ক প্রদীপ কুমার বিজলী উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।  আজ থেকে শুরু হলো ১৫ ই আগস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচি সংবাদ মাধ্যমকে জানালেন সতীশ চন্দ্র সামন্ত চারিটিবল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুমন গোস্বামী এবং প্রান্তিক সম্পাদক শুভময় দে। নতুনভাবে স্টেডিয়াম সেজে উঠেছে সেই স্টেডিয়ামে আজ প্রায় শতাধিক যুবক-যুবতী রক্তদান করলেন। বিকাল থেকে শুরু হয়েছিল  অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা বিশেষ আলোচনার শিবির আলোচ্য বিষয় স্বাধীনতার সংগ্রামের অভিভক্ত মেদিনীপুরের ভূমিকা। এবং আগামীকাল ১২ই আগস্ট স্বাস্থ্য পরীক্ষা এবং ১৩ ই আগস্ট একটি গাছ মায়ের নামে এই কর্মসূচিতে এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি। আগামী ১৫ই আগস্ট  স্বাধীনতার ৮০তম বর্ষে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

No comments