Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘার মৎস্যজীবী দের জালে টন টন ইলিশ, কেজি ৪০০ থেকে ২০০০ টাকা! দাম কমার আশায় ইলিশপ্রেমীরা

দিঘার মৎস্যজীবী দের জালে টন টন ইলিশ, কেজি ৪০০ থেকে ২০০০ টাকা! দাম কমার আশায় ইলিশপ্রেমীরা
 বর্ষা মানেই বাঙালির ইলিশ উৎসব। তবে চলতি মরশুমে চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে ইলিশের দেখা মিলছিল কম। তার উপর ভালো সাইজের টাটকা ইলিশের …

 


দিঘার মৎস্যজীবী দের জালে টন টন ইলিশ, কেজি ৪০০ থেকে ২০০০ টাকা! দাম কমার আশায় ইলিশপ্রেমীরা


 বর্ষা মানেই বাঙালির ইলিশ উৎসব। তবে চলতি মরশুমে চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে ইলিশের দেখা মিলছিল কম। তার উপর ভালো সাইজের টাটকা ইলিশের দামও ছিল অনেকটাই বেশি। এরই মধ্যে আবহাওয়ার পরিবর্তনের পর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় খুশির হাওয়া দিঘার মৎস্যবন্দর এলাকায়।

রবিবার সকালে দিঘার মোহনায় ফিরে আসে একটি মাছ ধরার ট্রলার। মৎস্যজীবীদের দাবি, ওই ট্রলারে প্রায় ২ থেকে আড়াই টন ইলিশ রয়েছে। ট্রলার থেকে মাছ নামানোর পর মোহনা এলাকায় স্তূপ করে রাখা হয় টাটকা ইলিশ। মাছ সতেজ রাখতে দেওয়া হয় বরফও।

আবহাওয়ার পরিবর্তনের পর সমুদ্রে মাছ ধরার পরিস্থিতি কিছুটা অনুকূল হতেই একাধিক ট্রলার মাছ ধরতে পাড়ি দেয়। এরপরই জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পর এত বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, ৩০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ পাইকারি বাজারে কেজি প্রতি প্রায় ৪০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, এক কেজির বেশি ওজনের ইলিশের দাম কেজি প্রতি প্রায় ১৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত রয়েছে।

এতদিন বাজারে ইলিশের জোগান কম থাকায় সাধারণ ক্রেতাদের অনেকটাই বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছিল। এবার দিঘার জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং আগামী দিনে ইলিশের দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

দিঘার মোহনায় একসঙ্গে বিপুল পরিমাণ টাটকা ইলিশের আগমন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে ইলিশপ্রেমী বাঙালির মধ্যে। বর্ষার মরশুমে দিঘার এই ইলিশের জোগান বাজারে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।

No comments