ঘাটালের গৌরাতে বিদ্যুৎ গ্রাহকদের সাংগঠনিক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র ঘাটাল ডিভিশনের ৭ টি কাস্টমার কেয়ার সেন্টারের নেতৃবৃন্দদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনু…
ঘাটালের গৌরাতে বিদ্যুৎ গ্রাহকদের সাংগঠনিক সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র ঘাটাল ডিভিশনের ৭ টি কাস্টমার কেয়ার সেন্টারের নেতৃবৃন্দদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাবেকা'র সম্পাদক সুব্রত বিশ্বাস, রাজ্য সহ: সভাপতি ও পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মধুসূদন মান্না, সম্পাদক অশোক ঘোষ, রাজ্য কমিটির সদস্য অসিত সরকার উপস্থিত ছিলেন।
প্রথমে ডিভিশনের নেতৃবৃন্দ এলাকার সাংগঠনিক অবস্থা,সদস্য সংগ্রহ, সি সি সি ভিত্তিক সম্মেলন ও আন্দোলনের বিষয়ে আলোচনা করেন। তার ভিত্তিতে রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন - বিদ্যুৎ ক্ষেত্রে তীব্র আক্রমণ নামিয়ে আনছে সরকার। সর্বনাশা প্রিপেইড স্মার্ট মিটার রুখে দেওয়া সহ সমস্যাগুলি সমাধানের একমাত্র পথ গ্রাহকদের সংগঠিত করে তীব্র আন্দোলন গড়ে তোলা। এটা করতে গেলে বিদ্যুৎ গ্রাহকদের সদস্য করতে হবে,কমিটি গঠন করতে হবে এবং কর্মসূচি নিতে হবে।
তিনি ছাড়াও বক্তব্য রাখেন মধুসূদন মান্না, অশোক ঘোষ। সমগ্র সভাটি সঞ্চালনা করেন অসিত সরকার।
সভা শেষে উড়িষ্যা ও আসামের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে অ্যাবেকার নেতৃবৃন্দ গৌরা মার্কেটে কাপড় পেতে ত্রাণ সংগ্রহ করেন।

No comments