কোলাঘাট ব্লকের জলবন্দী এলাকার জলনিকাশী সমস্যা সমাধানে বিডিও অফিস অভিযানের ডাকসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : শুধুমাত্র জলনিকাশীর সুষ্ঠু ব্যবস্থা না থাকায় রূপনারায়ন থেকে মাত্র আট/দশ কিলোমিটার দূরে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক-সিদ্…
কোলাঘাট ব্লকের জলবন্দী এলাকার জলনিকাশী সমস্যা সমাধানে বিডিও অফিস অভিযানের ডাক
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : শুধুমাত্র জলনিকাশীর সুষ্ঠু ব্যবস্থা না থাকায় রূপনারায়ন থেকে মাত্র আট/দশ কিলোমিটার দূরে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক-সিদ্ধা এক ও সিদ্ধা দুই- পুলসিটা-সাগরবাড়-খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পঞ্চাশটিরও বেশি গ্রামে চলতি মরশুমের আমন চাষ হয় নি। এই পরিপ্রেক্ষিতে বর্ষার পরপরই দেহাটি খাল পূর্ণ সংস্কার, অতি সত্বর দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ন সহ কৃষকদের বিভিন্ন দাবীতে এলাকার কৃষকদের অরাজনৈতিক সংগঠন কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ উত্তর জিঞাদা হাইস্কুলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সামন্ত। সভা থেকে আগামী সেপ্টেম্বর মাসে সেচ দপ্তরের এসডিও এবং ব্লকের বিডিও'র নিকট বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।

No comments