রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে গায়েন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীদের আহারে ব্যবস্থাগায়েন ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে আজ মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিপ্রাহারিক আহার সহ ছাত্রছাত্রীদের কিছ…
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে গায়েন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীদের আহারে ব্যবস্থা
গায়েন ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে আজ মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় দ্বিপ্রাহারিক আহার সহ ছাত্রছাত্রীদের কিছু শিক্ষা সামগ্রী ও উপহার প্রদান করেন ট্রাস্টের কর্ণধার শ্রীমনিন্দ্রনাথ গায়েন। 2007 সাল থেকে এই ট্রাস্ট চালিয়ে আসছেন তার নিজের স্কুল ঢেকুয়া বিবেকানন্দঅগ্রণী সংঘ হাই স্কুলের এই ট্রাস্ট এর মাধ্যমে দশটি প্রজেক্ট চালায় নিজের রোজগারের পনেরো শতাংশ অর্থের মাধ্যমে । সেই সঙ্গে তার নিজের স্কুলের বাইরে বিভিন্ন স্কুল সহ সামাজিক কাজ করেন। আজকের এই অনুষ্ঠানে ট্রাস্টের সঙ্গে সহযোগিতা করেন শ্রী সৌভানিক রায়।। আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসের মনোজ্ঞ অনুষ্ঠানেরঅংশগ্রহণ করেন মনিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। নাচ গান দেশাত্মবোধক গানের মাধ্যমে রবীন্দ্র স্মরণ হয়। তারপর অনুষ্ঠান শুরু শেষ হয় ছাত্র-ছাত্রীদের হাসিমুখ দিয়ে ।
No comments