Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অভয়ার ন্যায় বিচার সহ পাঁশকুড়ার সাম্প্রতিক নারী নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও থানায় বিক্ষোভ

অভয়ার ন্যায় বিচার সহ পাঁশকুড়ার সাম্প্রতিক নারী নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও থানায় বিক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক‌ :আর জি কর থেকে পাঁশকুড়ার সাম্প্রতিক নারী নিগ্রহের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবীতে আজ ৯ আগষ্ট আর জি কর…

 




অভয়ার ন্যায় বিচার সহ পাঁশকুড়ার সাম্প্রতিক নারী নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও থানায় বিক্ষোভ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক‌ :আর জি কর থেকে পাঁশকুড়ার সাম্প্রতিক নারী নিগ্রহের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবীতে আজ ৯ আগষ্ট আর জি করের অভয়ার মৃত্যুদিনে নাগরিক সভার আয়োজন করে পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি,পাঁশকুড়া নাগরিক সমাজ ও জাগো নারী জাগো বহ্নিশিখা। পাঁশকুড়া পুরাতন বাজারের এই সভায় সামিল হয় জয়কৃষ্ণপুরের গ্রামবাসীরা। ওই গ্রামের গৃহবধূ মনিকা দাসের নৃশংস খুনের বিচার ও অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানানো হয় সভা থেকে। সভায় সভাপতিত্ব করেন পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সভাপতি অজিত বেরা। বক্তব্য রাখেন পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সম্পাদিকা শ্রাবন্তী মন্ডল,পাঁশকুড়া নাগরিক সমাজের অন্যতম আহ্বায়ক অঞ্জন মন্ডল ও সুমন্ত সী,জয়কৃষ্ণপুরের আন্দোলনকারীদের পক্ষে প্রকাশ পট্টনায়ক, মায়া দাস কালিন্দী প্রমুখ। সরকার পরিবর্তন হলেও আর জি করের ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না কেন, সি বি আই সঠিকভাবে তদন্ত করছে না কেন? এই প্রশ্ন তুলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আর জি কর সহ সমস্ত নারী নিগ্রহের ঘটনায় সঠিক তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভার পরে পাঁশকুড়া থানায় বিক্ষোভ দেখানো হয়।



No comments