সুপার স্পেশালিটি হাসপাতালে অভয়া দিবস পালন
২০২৪ এ ৯ই আগষ্ট আজকের দিনেই আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছিল এক ভয়ানক ঘটনা ।মহিলা চিকিৎসককে সেমিনার হলে ধর্ষণ করে খুন হতে হয়েছিল। তারপর দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রত…
সুপার স্পেশালিটি হাসপাতালে অভয়া দিবস পালন
২০২৪ এ ৯ই আগষ্ট আজকের দিনেই আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছিল এক ভয়ানক ঘটনা ।মহিলা চিকিৎসককে সেমিনার হলে ধর্ষণ করে খুন হতে হয়েছিল। তারপর দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড়। গ্রেফতার হয়েছিল জেলবন্দী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আজ প্রায় দুবছর অতিক্রান্ত,বিচারের অপেক্ষায় পরিবার। তাঁর মধ্যেই রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের দিনটাকে অভয়া দিবস হিসেবে ঘোষণা করেন। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অভয়া দিবস পালন হয় নিরবতা পালন ও শ্রদ্ধার মধ্য দিয়ে। হাসপাতাল সুপার সহ সমস্ত স্টাফ নিরবতা পালনে অংশ নেন।

No comments