Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারত ছাড়ো* *আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উদযাপন

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারত ছাড়ো* *আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উদযাপনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  ৯ ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগষ্ট আন্দোলনের শহীদদের স্মরণে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পূর্ব…

 



পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারত ছাড়ো* *আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উদযাপন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  ৯ ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৮৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগষ্ট আন্দোলনের শহীদদের স্মরণে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকালে তমলুক শহরের শহীদ মাতঙ্গিনী, ক্ষুদিরাম বসু প্রমুখ বিপ্লবীদের মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় স্মরন অনুষ্ঠান। তমলুকের রূপশ্রী মোড়ে দলের পক্ষ থেকে সকালে এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য রাখেন, দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যা অনুরূপা দাস। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি ও জেলা কমিটির সদস্য লেখা রায়। অনুরূপা দাস তার দীর্ঘ বক্তব্যে স্বাধীনতা আন্দোলনের দুটি মুল ধারার উল্লেখ করে বর্তমানে স্বাধীনতার ৭৮ বছর পরেও কেন দেশের সকল মানুষের খাদ্য-বস্ত্র-শিক্ষা- স্বাস্থ্য-বাসস্থানের দাবী আজো কেন অপূরিত‌,সেই প্রশ্ন তোলেন। এই পরিপ্রেক্ষিতে বিয়াল্লিশের আন্দোলনের অন্যতম সৈনিক স্বাধীনতা সংগ্রামী শিবদাস ঘোষের চিন্তাধারায় ফের ওই ধরনের আর একটি স্বাধীনতা আন্দোলনের মত বিপ্লবী সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

স্মরণ অনুষ্ঠান উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। সভা শেষে তমলুক হাসপাতাল মোড় পর্যন্ত এক পদযাত্রার কর্মসূচিতে সামিল হন দলের কর্মী সমর্থকেরা।

           অন্যদিকে কোলাঘাট ব্লকের দেউলিয়া এলাকায় বাগুর গ্রামে স্থাপিত নেতাজী মূর্তির পাদদেশ থেকে দেউলিয়া বাজার পর্যন্ত এক পদযাত্রার কর্মসূচিতে সামিল হন দলের কোলাঘাট ব্লক দুই নম্বর লোকাল কমিটি এলাকার কর্মী-সমর্থকেরা। তমলুক ছাড়াও মেছেদা,ভোগপুর,পাঁশকুড়া, মহিষাদল,নিমতৌড়ি সহ জেলার বিভিন্ন স্থানেও দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের  মধ্য দিয়ে পালিত হয়।



No comments