পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্ক
প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর–২ ব্লকের পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুর…
পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভির ক্যামেরার হার্ড ডিস্ক
প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর–২ ব্লকের পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে প্রবল দুর্যোগের সুজোগ নিয়ে দুষ্কৃতীরা বিদ্যালয়ে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
স্কুলের করণিক পবিত্র মোহন দাস অধিকারী জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পিয়ন ও করণিক স্কুল খুলতে এসে স্কুলের গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান। বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দা দের ডেকে আনেন । বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রধান শিক্ষক সহ স্টাফ রুম ও একাধিক অফিস কক্ষের আলমারির তালা ভাঙা এবং নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের জানানো হয়। খবর পেয়ে স্কুলে আসেন
প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও এলাকাবাসী খবর দেওয়া হয় পটাশপুর থানায়।খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা বিদ্যালয়ের অফিস কক্ষের একাধিক আলমারি ভেঙে নগদ আনুমানিক ৪০ হাজার টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি হয়েছে ।
শিক্ষক, ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই বিদ্যালয় চত্বরে ভিড় জমান স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।
জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments