চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার পরিবর্তন ঘটল। তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্…
চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে প্রধান উপপ্রধান নির্বাচন
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার পরিবর্তন ঘটল। তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানের পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন বোর্ড গঠনের প্রক্রিয়ায় বিজেপির নন্দিতা মাইতি বেরা প্রধান এবং সেখ ইসরাইল উপ-প্রধান নির্বাচিত হন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে ১১ জন সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচন করা হয়। গত পঞ্চায়েত নির্বাচনে ২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ১৭টি আসনে জিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনের পর প্রধান ও উপ-প্রধানের পদত্যাগে পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়েছিল বলে দাবি স্থানীয়দের। নবনির্বাচিত প্রধান নন্দিতা মাইতি (বেরা) বলেন, রাজনৈতিক ভেদাভেদ না দেখে সকল সদস্যকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নই তাঁর অগ্রাধিকার। বিজেপি নেতা চন্দন সামন্ত দাবি, দীর্ঘদিন পরিষেবা ব্যাহত হওয়ার পর এবার গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কাজ নতুন উদ্যমে শুরু হবে।

No comments