Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর শুভ সূচনা, সচেতনতার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি

হলদিয়ায় পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর শুভ সূচনা, সচেতনতার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে ‘পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় বর্ণাঢ্য সচেতনতামূলক কর্ম…

 

হলদিয়ায় পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর শুভ সূচনা, সচেতনতার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি

 পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে ‘পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় বর্ণাঢ্য সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, হলদিয়া ট্রাফিক ইউনিট এবং মহিষাদল এসটিজি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া থানার আইসি, হলদিয়া টিআই, ভবানীপুর থানার ওসি, দুর্গাচক থানার ওসি, ওমেন থানার ওসি, নয়াচর থানার ওসি, হলদিয়া ও মহিষাদল ট্রাফিক বিভাগের আধিকারিকবৃন্দ, পুলিশ কর্মী, বিপুল সংখ্যক সিভিক ভলান্টিয়ার, বহু গাড়ির চালকসহ মালিক এবং অনেক পথচারী মানুষ ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা অভিযান। কর্মসূচির মূল লক্ষ্য হল মোটরসাইকেল, ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা অনুসরণ, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং নিরাপদে রাস্তা পারাপারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর হলদিয়া সিটি সেন্টার থেকে একটি বিশাল সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভা এলাকা অতিক্রম করে অম্বুজা মল পর্যন্ত পরিক্রমা করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার আহ্বান জানান।

উল্লেখ্য, হলদিয়া ট্রাফিক গার্ডের উদ্যোগে এর আগেও বিভিন্ন সময়ে পথ নিরাপত্তা নিয়ে একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের পথ নিরাপত্তা সপ্তাহও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশাসনের আশা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, নিজেদের নিরাপত্তা এবং অন্যের জীবন রক্ষার স্বার্থে আগামী দিনেও তাঁরা ট্রাফিকের সমস্ত নিয়ম-শৃঙ্খলা মেনে চলবেন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

 

No comments