নেশামুক্ত যুবসমাজ গঠনে মদ ও মাদকদ্রব্য বন্ধের দাবী
গতকাল দিল্লিতে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী যুবকদের নেশামুক্ত যুবসমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে…
নেশামুক্ত যুবসমাজ গঠনে মদ ও মাদকদ্রব্য বন্ধের দাবী
গতকাল দিল্লিতে নেশামুক্ত যুবা বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী যুবকদের নেশামুক্ত যুবসমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অথচ এ ব্যাপারে দেশে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করবার বিষয়ে কোনো কথাই বলেননি। যুব সমাজ ও তার পরিবারের লোকজনদের শুধু উপদেশ দিয়েই গেছেন তার বক্তব্যে। সরকারেরও যে কিছু দায়িত্ব রয়েছে সে ব্যাপারে কার্যত তিনি মুখ খুলেন নি।
পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক প্রধানমন্ত্রীর বক্তব্য বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবসমাজকে ওই আহ্বান জানানোর পাশাপাশি সরকারীভাবে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করার বিষয়ে উনি কিছুই বলেননি। আমরা চাই-যুবসমাজের এই নৈতিক অধঃপতনের হাত থেকে রক্ষা করতে গেলে যেমন একদিকে যুবকদের,অন্যদিকে তার পরিবারের লোকজনদের সচেতন হতে হবে,পাশাপাশি সরকারকেও এ ব্যাপারে দেশে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করার দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করছি,মুখে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ওই বক্তব্য পরিবেশন করলেও রাজস্ববৃদ্ধির নামে গ্রামে গ্রামে মদ দোকান খোলার লাইসেন্স দিয়ে চলেছে। এমনকি পূর্বের সরকার স্কুল কলেজের সামনে রেডি টু ড্রিঙ্ক নামে তরল পানীয় বিক্রির বন্দোবস্ত করেছিলেন।
ফলস্বরূপ অত্যন্ত বেদনার-আমাদেরই বাড়ির ছেলেরা মদ ও মাদকাসক্তিতে আসক্ত হয়ে নারী নির্যাতন সহ বিভিন্ন রকমের অপকর্মের সাথে যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে এ খবরও প্রকাশিত হচ্ছে বাবা মেয়েকে রেপ করছে, চার বছরের শিশু কন্যা ধর্ষিত হচ্ছে। ক্রমাগত এই ধরনের ঘটনা বেড়েই চলেছে, যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সেজন্যে প্রয়োজন দেশের পাশাপাশি এ রাজ্যেও সরকারিভাবে মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ করা।

No comments