Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তৃণমূল কংগ্রেসের আরেক উইকেট পড়ল পদত্যাগ করলেন কুকড়াহাটি অঞ্চল প্রধান

সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তৃণমূল কংগ্রেসের আরেক উইকেট পড়ল পদত্যাগ করলেন কুকড়াহাটি অঞ্চল প্রধানঅষ্টাদশ বিধানসভা নির্বাচনের পরেই মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এলাকায় পরিবর্তনের হাওয়া উঠেছে…

 



সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তৃণমূল কংগ্রেসের আরেক উইকেট পড়ল পদত্যাগ করলেন কুকড়াহাটি অঞ্চল প্রধান

অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পরেই মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এলাকায় পরিবর্তনের হাওয়া উঠেছে। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কয়েকজন কর্মাধ্যক্ষ ইতিমধ্যে পদত্যাগ করেছেন।আজ ৩ঠা আগস্ট সুতাহাটা পঞ্চায়েত সমিতির কুকড়াহাটি অঞ্চল প্রধান রিতা দাস ভূইয়া পদত্যাগ করলেন। 

সূত্রে জানা যায় আজ সুতাহাটা উন্নয়ন আধিকারিক কাছে কুকড়াহাটি অঞ্চল প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন রিতা দাস ভূঁইয়া । সূত্রে জানা যায়, সুতাহাটা ব্লক উন্নয়ন আধিকারিক যদিও তার পদত্যাগ পত্র নিয়েছেন তবে পাঁচ দিন পরে হেয়ারিং এর ডেট দিয়েছেন। কুকড়াহাটি অঞ্চল গত ২৫ শে আগস্ট ২০২৩ সাল  বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠনে হয়েছিল। মোট আসন ২৩ বিজেপি পেয়েছিল ১১ টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১০টি সিপিআইএম পেয়েছিলেন ২ টি আসন, পরবর্তীকালে একজন শাসক দল তৃণমূলের যোগদান করেন। বিজেপি থেকে একজন  তৎকালীন শাসক দল তৃণমূলের যোগদান করেছিলেন ১জন, শাসক দলের মোট আসন হল ১০ দুটি দল থেকে এলেন ২ হল ১২টা।

গত ২৫শে আগস্ট ২০২৩ মোট ২১ জন সদস্য বোর্ড গঠনের জন্য আছেন অর্থাৎ নির্বাচিত সিপিআইএমের একজন এবং বিজেপির একজন সদস্য অনুপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের পূর্বে ছিল ১০ এবং পরবর্তীকালে দুজন যোগদান করায় আসন সংখ্যা হল ১২ বিজেপির নয় জন উপস্থিত ছিলেন। কুকড়াহাটি অঞ্চল ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হয়েছিলেন এ রিতা দাস ভূঁইয়া এবং উপপ্রধান হলেন শেখ আতিয়ার পক্ষে ভোট পড়েছিল ১২ বিপক্ষে ভোট পড়েছিল ৯ টা।

অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পরিবর্তনের লক্ষ্য করা গেছে। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতি এবং হলদিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি পদত্যাগ করেছেন এই মুহূর্তে দুটি পঞ্চায়েত সমিতি দায়িত্বে রয়েছেন হলদিয়া মহকুমা শাসক। চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বেশ কয়েকটি প্রধান উপপ্রধান পদত্যাগ করেছেন। তাদের বোর্ড গঠন কবে হবে? নতুন করে আজ কুকড়াহাটি অঞ্চল প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে পদত্যাগ করলেন।

No comments